News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খোয়াইয়ে বিদ্যুতের খুঁটিতে গাড়ির ধাক্কা, গুরুতর আহত দুই যাত্রী
Image

খোয়াইয়ে বিদ্যুতের খুঁটিতে গাড়ির ধাক্কা, গুরুতর আহত দুই যাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ শুধুমাত্র চালকের অসতর্কতার কারণে শনিবার সন্ধ্যারাতে খোয়াইয়ে যান দুর্ঘটনায় গুরুতর আহত  দুইজনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে৷ঘটনা শনিবার সন্ধ্যারাত প্রায় সাড়ে সাতটা নাগাদ৷ একটি মারুতি গাড়িটি সন্ধ্যারাতে আগরতলা থেকে কমলপুর যাচ্ছিল৷গাড়ি ও যাত্রী সবাই কমলপুরের৷ আগরতলা থেকে এসে গণকী হয়ে মহাদেবটিলায় গিয়ে নবনির্মিত ২০৮বি জাতীয় সড়ক ধরে কমলপুর অভিমুখে যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের৷কিন্তু গণকীর স্থানীয় আনন্দমার্গ হাই সুকলের সামনে আসা মাত্রই চালকের কাছে তার পরিবার থেকে কারোর কল আসে মোবাইল ফোনে৷ চালক স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতেই ফোনে কথা বলছিলেন৷আর তখনই চালকের অসতর্কতা ও অন্যমনস্কতার কারণে মারুতি গাড়িটি সজোরে গিয়ে ধাক্ক খায় সড়কের পাশের একটি পাকা বৈদ্যুতিক খুঁটিতে৷আর এতেই মারুতি গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়৷বৈদ্যুতিক খুঁটিটি মারুতির সামনের অংশের মাঝামাঝি স্থানের ভেতরে খানিকটা ঢুকে যায়৷বিকট শব্দ শুনে আশেপাশের বাড়ীঘর থেকে মানুষ বেরিয়ে আসে৷খবর যায় দমকল বাহিনীর কাছে৷দমকলের গাড়ি এসে মারুতির দুই গুরুতর আহত যাত্রী অমরেশ দেববর্মা(২৯) ও রাকেশ দেববর্মা(৩০)কে গাড়ির ভেতর থেকে অনেক কসরত করে বের করেন৷দুইজনকেই খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসার জন্য তাদের ভর্তি করা হয়েছে৷ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ৷

Releated Posts

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top