News Flash

  • Home
  • দিনের খবর
  • ভোট-হিংসার বলি আরও একজন, কলকাতার হাসপাতালে মৃত্যু বাসন্তীর তৃণমূল কর্মীর
Image

ভোট-হিংসার বলি আরও একজন, কলকাতার হাসপাতালে মৃত্যু বাসন্তীর তৃণমূল কর্মীর

কলকাতা, ৯ জুলাই (হি.স.): পঞ্চায়েত ভোটে হিংসার বলি হলেন আরও এক জন। শনিবার গভীর রাতে কলকাতার হাসপাতালে মৃত্যু হয়েছে বাসন্তীর এক তৃণমূল কর্মীর। তিনি ভোট চলাকালীন রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতার এসএসকেএম হাসপাতালে। সেখানেই গভীর রাতে মৃত্যু হয় তাঁর।

পঞ্চায়েত ভোটের দিন, শনিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ২৪১ নম্বর বুথের সামনে আরএসপি-তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ হয়। আরএসপি-র বিরুদ্ধে ভোট লুঠের চেষ্টার অভিযোগ এনেছে শাসকদল। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন তৃণমূল কর্মী আজহার লস্কর-সহ ১০ জন। তাঁদের উদ্ধার করে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে আজহারের অবস্থার অবনতি হয়। তাঁকে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় এসএসকেএমে। কিন্তু শনিবার গভীর রাতে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে। মৃত তৃণমূল কর্মী বাসন্তীর রাধারানিপুরের বাসিন্দা।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচন: বিজেপি প্রার্থীর হলফনামা চ্যালেঞ্জ করে হাইকোর্টে কংগ্রেস

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনী হলফনামায় বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত…

ByByNews Desk Sep 23, 2026

মাদকমুক্ত বাংলা গড়ার অঙ্গীকার, ড্রাগ পাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গকে মাদকমুক্ত করতে তাঁর সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে বুধবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবৈধ মাদক…

ByByNews Desk Sep 23, 2026

মায়াবতীর ভাইপো ইশান আনন্দকে বিএসপির জাতীয় কনভেনর নিয়োগ

লখনউ, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): সাংগঠনিক রদবদলের মধ্যে নিজের ভাইপো ইশান আনন্দকে বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র জাতীয় কনভেনর হিসেবে…

ByByNews Desk Sep 23, 2026

কলকাতা, দিল্লি ও বেঙ্গালুরুর ১৬টি স্থানে ইডির তল্লাশি, অর্থ পাচার ও এফইএমএ লঙ্ঘনের অভিযোগ

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আর্থিক অনিয়ম, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত আইন লঙ্ঘন এবং একটি কর্পোরেট সংস্থা অধিগ্রহণে অনিয়মের অভিযোগে…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top