News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিধানসভাকে কুলষিত করেছেন বিরোধীরা : ত্ৰিপুরা বিজেপি সভাপতি রাজীব
Image

বিধানসভাকে কুলষিত করেছেন বিরোধীরা : ত্ৰিপুরা বিজেপি সভাপতি রাজীব

আগরতলা, ৮ জুলাই (হি.স) : অসাংবিধানিক শব্দ ব্যবহার করে বিধানসভাকে কুলষিত করেছেন বিরোধীরা। ত্রিপুরার জন্য তা অত্যন্ত দুঃখের ও লজ্জার বিষয়। আজ শনিবার প্রদেশ বিজেপির সদর দফতরে সাংবাদিক সম্মেলনে বিরোধীদের আচরণের বিরুদ্ধে সুর চড়িয়েছে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

উদ্বেগ প্রকাশ করে রাজীব বলেন, বিরোধী দল সরকারের প্রতিবিম্ব হিসেবে কাজ করে। ত্রিপুরা ও মানুষের স্বার্থে বিধানসভায় গঠনমূলক আলোচনা করবেন তাঁরা। কিন্তু বিরোধীরা গতকাল পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে যে অসাংবিধানিক শব্দ ব্যবহার করছেন তা অত্যন্ত দুঃখের ও লজ্জার বিষয়। তাঁর দাবি, বিরোধীরা যেভাবে বিধানসভাকে কুলষিত করেছেন তা কোনও ভাবেই সাধারণ জনগণ মেনে নিতে পারবেন না।

আজকের সাংবাদিক সম্মেলনে বিজেপির প্রদশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য দাবি করেন, গতকাল বিধানসভায় যে অসাংবিধানিক শব্দ ব্যবহার হয়েছে তাতে স্পষ্ট, বিরোধী দল আতঙ্কে ভুগছে। সাথে তিনি যোগ করেন, বিধানসভায় নতুন বিধায়কদের অসভ্য আচরণ সম্পর্কে বিরোধী পক্ষের প্রবীণ বিধায়করা মুখে কুলুপ এঁটে সর্মথন করে গেছেন।
নবেন্দুর দাবি, বিরোধী পক্ষের প্রবীণ বিধায়করা নতুন বিধায়কদের অসভ্য আচরণ করার জন্য প্ররোচিত করেছিলেন। নতুন বিধায়কদের দরকার ছিল সংসদীয় রীতিনীতি মেনে বিধায়সভায় প্রবেশ করা।

Releated Posts

আগরতলায় কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর পরিদর্শন, খতিয়ে দেখলেন বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি

আগরতলা, ২৯ জুন: কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী সোমবার আগরতলার বিভিন্ন নারী ও শিশু কল্যাণমূলক…

ByByReshmi Debnath Jun 29, 2026

উত্তর ত্রিপুরায় ৭.৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার এক

আগরতলা, ২৯ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। দামছড়া থানার উদ্যোগে চালানো নিয়মিত যানবাহন…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত প্রভু জগন্নাথের স্নানযাত্রা, মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়

আগরতলা, ২৯ জুন : সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হল প্রভু শ্রীজগন্নাথ দেবের…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

শিক্ষিকা বদলির প্রতিবাদে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের

আগরতলা, ২৯ জুন : শিক্ষিকা বদলির প্রতিবাদে বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে…

ByByTaniya Chakraborty Jun 29, 2026
Scroll to Top