News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দক্ষিণ ত্রিপুরায় জনৈক যুবককে অপহরণ করে খুনের চেষ্টা, অভিয়োগ
Image

দক্ষিণ ত্রিপুরায় জনৈক যুবককে অপহরণ করে খুনের চেষ্টা, অভিয়োগ

শান্তিরবাজার (ত্রিপুরা), ৮ জুলাই (হি.স) : দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার জেলাধীন বীরচন্দ্র মনু এলাকা থেকে জনৈক যুবককে অটোয় তুলে অপহরণ করে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার বিকেলের দিকে বীরচন্দ্র মনুর কৃষি বিঞ্জান কেন্দ্র সংলগ্ন এলাকায় একদল যুবক-যুবতী জন্মদিনের অনুষ্ঠান করছিল। সে সময় মনুবাজার থেকে একটি অটোয় চড়ে কতিপয় মদমত্ত যুবক এসে এক মেয়েকে টাকা দিয়ে কুপ্রস্তাব দেয়। ওই কুপ্রস্তাবের বিরুদ্ধে সুমন মগ নামের এক যুবক প্রতিবাদ করে। তাতে অটোর আরোহী কয়েকজন যুবকরা সুমন মগকে বলপূর্বক অটোয় তুলে নিয়ে যায়।

আজ শনিবার এ বিষয়ে সুমন মগ সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে জানান, অটোর আরোহী যুবকরা প্রথমে তাকমাছড়া এডিসি ভিলেজের গভির জঙ্গলে নিয়ে গিয়ে মারধর করে সুমনকে। মারধরের সময় কেউ শেভিং ব্ল্যাড দিয়ে আঁচড় দিয়ে রক্তাক্ত করে তাকে। সুমন বলেন, অটোর যুবকরা তাকে প্রাণে মারার চেষ্টা করেছিল। পরবর্তীতে অটোর আরোহী যুবকরা তাকে গর্জি শালবাগান এলাকায় ফেলে রেখে চলে যায়।
সেখান থেকে সুমন স্থানীয় লোকজনের সহযোগিতায় কোনও প্রকারে নিজেকে বাঁচিয়ে চলে যান তাঁর বাড়িতে। বর্তমানে সুমন মগ শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ধরনের অপহরণ ও প্রাণে মেরে ফেলার বিষয়ে তিনি থানায় এফআইআর দায়ের করেছেন বলে জানান।

Releated Posts

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026

জুটমিল ইস্যুতে বিরোধীদের পাল্টা জবাব: বাম আমলের ভুল সিদ্ধান্তের বোঝা বইছে বর্তমান সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই জুটমিল ইস্যুতে বিরোধী দল, বিশেষ করে সিপিআই(এম)-এর অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top