News Flash

  • Home
  • দেশ
  • হাইওয়ে নেটওয়ার্কের মাধ্যমে ব্যবসা ও শিল্পের উন্নতি হবে, তেলেঙ্গানায় বললেন গড়করি
Image

হাইওয়ে নেটওয়ার্কের মাধ্যমে ব্যবসা ও শিল্পের উন্নতি হবে, তেলেঙ্গানায় বললেন গড়করি

ওয়ারাঙ্গাল, ৮ জুলাই (হি.স.): হাইওয়ে নেটওয়ার্কের মাধ্যমে ব্যবসা ও শিল্পের উন্নতি হবে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। শনিবার তেলেঙ্গানার ওয়ারাঙ্গালে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় নীতিন গড়কড়ি বলেছেন, “আমি নিশ্চিত, হাইওয়ে নেটওয়ার্কের মাধ্যমে ব্যবসা ও শিল্পের উন্নতি হবে। আমি প্রায়শই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জন এফ কেনেডির বিখ্যাত উক্তিটি পুনরাবৃত্তি করি – আমেরিকান রাস্তাগুলি ভাল নয়, কারণ আমেরিকা ধনী। কিন্তু আমেরিকা ধনী, কারণ আমেরিকান রাস্তাগুলি ভাল।”

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আরও বলেছেন, “আমি খুশি যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখানে যে রাস্তার পরিকাঠামো গড়ে উঠবে, তা খনি শিল্প, বাণিজ্য, ব্যবসা, রফতানি-আমদানি এবং উন্নয়নের ছোট কেন্দ্রগুলিকে সংযুক্ত করবে এবং আমরা কর্মসংস্থান সৃষ্টি করব।”

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top