News Flash

Image

ডিলিমিটেশন : ২০-২১ জুলাই অসমে আসবে নিৰ্বাচন কমিশনের দল, জনান মুখ্যমন্ত্ৰী

গুয়াহাটি, ৮ জুলাই (হি.স.) : ডিলিমিটেশন প্রক্রিয়ার পর্যবেক্ষণ করতে আগামী ২০ বা ২১ জুলাই অসম সফরে আসছেন ভারতের নির্বাচন কমিশনের দল। জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ শনিবার গুয়াহাটিতে বিজেপির প্রদেশ সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবনে দলীয় এক বৈঠকে এসেছিলেন মুখ্যমন্ত্ৰী ড. শর্মা। বৈঠকের পর ভারতীয় নির্বাচম কমিশন কৰ্তৃক জারিকৃত সংসদীয় ও বিধানসভা নির্বাচন ক্ষেত্র পুনর্বিন্যাসের খসড়া প্ৰস্তাবকে কেন্দ্ৰ করে অসমে চলমান বিক্ষোভ সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ খবর জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ২০-২১ তারিখ ভারতের নির্বাচন কমিশনের দল আসবে, তখন রাজ্যে নির্বাচন এলাকা পুনর্বিন্যাস সম্পর্কে অভিযোগ থাকলে যে কেউ তাঁদের কাছে তা পেশ করতে পারবেন।

কংগ্ৰেসের নেতৃত্বে অসমের একাংশ বিরোধী দলের প্রতিনিধিরা দিল্লিতে ভারতের নিৰ্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন। কিন্তু তাঁদের বিমুখ হয়ে ফিরে আসতে হয়েছে। এ ব্যাপারে সাংবাদিকদের এক জিজ্ঞাসার জবাবে তাঁদের কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপির জন্য নয়, নিৰ্বাচন কমিশনের কোনও সদস্য দিল্লিতে নেই। তাই তাঁরা নিৰ্বাচন কমিশনের সাক্ষাৎ পাননি। মুখ্যমন্ত্রী বলেন, ভারতের নির্বাচন কমিশন বিজেপির কথায় উঠবস করে না। তবে নিৰ্বাচন কমিশনের দল অসম সফরে আসলে, তখন রাজ্যের বিরোধী দলগুলি তাঁদের সঙ্গে দেখা করে নির্বাচন কেন্দ্র পুর্বিন্যাস সম্পর্কে কোনও অভিযোগ থাকলে তা দাখিল করতে পারবেন।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top