News Flash

  • Home
  • দেশ
  • পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণা মানেই গণতন্ত্র হত্যার সূচনা : অনুরাগ ঠাকুর
Image

পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণা মানেই গণতন্ত্র হত্যার সূচনা : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): পঞ্চায়েত ভোটকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসার তীব্র নিন্দা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তীব্র নিন্দা করে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণা মানেই গণতন্ত্র হত্যার সূচনা। শনিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণা মানেই গণতন্ত্র হত্যার সূচনা। মানুষের সঙ্গে মারামারি, গুলিবর্ষণ, বোমাবাজি, অগ্নিসংযোগ একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এমন অনেক উদাহরণ একাধিকবার দেখা গিয়েছে।”

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অধীনে ব্যালট বাক্স লুট করা হয় এবং গণতন্ত্রকে পিষে মেরে ফেলা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতারা নির্বাচনে জেতার জন্য যে কোনও স্তরে নামতে পারে। কিন্তু কংগ্রেস এবং রাহুল গান্ধী নীরব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট গড়তে চায় কংগ্রেস? রাহুল গান্ধী কি কিছু বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কী এমন বাধ্যবাধকতা যে, প্রতিটি নির্বাচনেই মানুষের মৃত্যু হবে।”

Releated Posts

গণনার দায়িত্বে থাকা আধিকারিকদের তথ্য ফাঁসের অভিযোগ, নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ মে (আইএএনএস): ভোটগণনার দায়িত্বে থাকা কিছু আধিকারিক তাঁদের ডিউটির বিবরণ বাইরে প্রকাশ করছেন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk May 3, 2026

বাণিজ্যিক এলপিজি দামের জেরে তামিলনাড়ুতে হোস্টেল-পি.জি ভাড়া বাড়ছে ৫ মে থেকে

চেন্নাই, ৩ মে (আইএএনএস): বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামের ঊর্ধ্বগতির প্রভাবে তামিলনাড়ু জুড়ে হোস্টেল ও পেয়িং গেস্ট (পি.জি) আবাসনের…

ByByNews Desk May 3, 2026

জবলপুর ক্রুজ দুর্ঘটনা: শেষ নিখোঁজের দেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ১৩

ভোপাল/জবলপুর, ৩ মে (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুর জেলার বার্গি ড্যামে নৌকাডুবি-কাণ্ডে শেষ নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হওয়ার পর রবিবার…

ByByNews Desk May 3, 2026

উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ ভারতীয় নাবিক দেশে ফিরেছেন, ভারতীয় পতাকাবাহী জাহাজ নিরাপদ: কেন্দ্র

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top