News Flash

  • Home
  • প্রধান খবর
  • জম্মু ও কাশ্মীরে ভারী বর্ষণের পূর্বাভাস, দ্বিতীয় দিনের জন্যও স্থগিত অমরনাথ যাত্রা
Image

জম্মু ও কাশ্মীরে ভারী বর্ষণের পূর্বাভাস, দ্বিতীয় দিনের জন্যও স্থগিত অমরনাথ যাত্রা

শ্রীনগর, ৮ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। ৯ জুলাই পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে জম্মু ও কাশ্মীরে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মৌসুমী বায়ু এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ৯ জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

৯ জুলাইয়ের মধ্যে জম্মু বিভাগের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে কাশ্মীর উপত্যকার কিছু জায়গায়ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তারপরে ধীরে ধীরে বৃষ্টি হ্রাস পাবে। বৃষ্টির সৌজন্যে তাপমাত্রার পারদও কিছুটা নেমেছে জম্মু ও কাশ্মীরে। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে খারাপ ও প্রতিকূল আবহাওয়ার কারণে দ্বিতীয় দিনও স্থগিত রয়েছে বার্ষিক অমরনাথ যাত্রা। আবহাওয়ার উন্নতি হলেই পুনরায় শুরু হবে অমরনাথ যাত্রা। শনিবার দ্বিতীয় দিন, বালতাল ও পহেলগাম উভয় রুট থেকেই স্থগিত রয়েছে অমরনাথ যাত্রা।

Releated Posts

২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক বিশ্বকে ভারতের সন্ত্রাসবিরোধী নীতি দেখিয়েছিল: মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার তাঁর মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বে ২০১৬…

ByByNews Desk Sep 27, 2026

ভারত-কানাডা সম্পর্ককে ‘আরও উচ্চতায়’ নিয়ে যেতে প্রস্তুতি: জয়শঙ্কর

রাষ্ট্রসংঘ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ককে “আরও উচ্চতায়” নিয়ে যেতে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী…

ByByNews Desk Sep 27, 2026

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top