News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা রেলস্টেশন থেকে ৩০ কেজি শুকনো গাঁজা উদ্ধার, ধৃত দুই মহিলা সহ চার
Image

আগরতলা রেলস্টেশন থেকে ৩০ কেজি শুকনো গাঁজা উদ্ধার, ধৃত দুই মহিলা সহ চার

আগরতলা, ৮ জুলাই (হি.স) : নেশামুক্ত ত্রিপুরা গঠনে আবারও সাফল্য পেয়েছে আগরতলা রেল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে আরপিএফ। সাথে চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রেল পুলিশের জনৈক আধিকারিক।

রেল পুলিশের আধিকারিক জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর আসে, আগরতলা থেকে শিলচরের উদ্দেশ্যে গাঁজা পাচার হবে। প্রথমে খবর আসে যোগেন্দ্রনগর রেলস্টেশন থেকে উঠবে পাচারকারীরা। পরে খবর আসে আগরতলার যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে উঠবে তারা। ওই খবরের ভিত্তিতে আগরতলা যোগেন্দ্রনগর রেলস্টেশনে অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করে রেলপুলিশ। তাদের লটবহরে তল্লাশি চালিয়ে চারটি ব্যাগে মোট ৩০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে, জানিয়েছেন তিনি। সাথে দুই মহিলা সহ চারজনকে আটক করা হয়েছে।

তিনি জানান, ধৃতদের আগরতলা কলেজটিলার বাসিন্দা ঝুমা দেব এবং অনীতা চক্রবর্তী (১৭), বিশালগড়ের বাসিন্দা রাজু দাস (৩৫) ও পূর্ব প্রতাপগড়ের বাসিন্দা রাজু রায় (৩৭) বলে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top