News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যাদব লাল নাথ ইস্যুতে বিধানসভায় হট্টগোল, পাঁচ বিরোধী দলের বিধায়ক বহিস্কৃত, পরে প্রত্যাহার
Image

যাদব লাল নাথ ইস্যুতে বিধানসভায় হট্টগোল, পাঁচ বিরোধী দলের বিধায়ক বহিস্কৃত, পরে প্রত্যাহার

আগরতলা,৭ জুলাই (হি.স.): ত্রিপুরা বিধানসভা অধিবেশনের শুরুতেই ট্রেজারি বেঞ্চের বিধায়ক যাদব লাল নাথের বিরুদ্ধে নীল ছবি দেখার অভিযোগ নিয়ে উত্তাল বিধানসভা। মুখ্যমন্ত্রী প্রস্তাবে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিরোধী দলের পাঁচজন বিধায়ককে বহিষ্কার করেছেন। অধ্যক্ষের এই সিদ্ধান্তের উপর বিক্ষোভ দেখিয়ে ওয়াক আউট করে বেরিয়ে যান বিরোধী দল।

তবে দ্বিতীয়ার্ধে অধিবেশন শুরু হওয়ার পর মুখ্যমন্ত্রী অধ্যক্ষের কাছে পাঁচ বিধায়কের বহিষ্কার প্রত্যাহার করার প্রস্তাব দেন।সেই মোতাবেক অধ্যক্ষ বহিষ্কারের আদের্শ প্রত্যাহার করে নিয়ে পাঁচ বিধায়কদের অধিবেশনে যোগদান করার জন্য অনুরোধ জানিয়েছেন।

আজ থেকে শুরু হয়েছে ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশন।ট্রেজারি বেঞ্চের বিধায়ক যাদব লাল নাথের ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলের মধ্যেই অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বাজেট ভাষন শুরু করেছেন।বিরোধীরা ক্রমাগত স্লোগান দিতে দিতে ওয়েলে নেমে যান এবং অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তাদের শান্ত থাকার জন্য ও পর্রবতী সময়ে আলোচনার সুযোগ দেবেন বলে অনুরোধ জানিয়েছেন।কিন্তু বিরোধীরা অধ্যক্ষের আবেদনে রাজি না হয়ে বরং মানদণ্ড কেড়ে নেওয়ার চেষ্টা করেন।

মুখ্যমন্ত্রী প্রস্তাবে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিরোধী দলের পাঁচজন বিধায়ক সুদীপ রায় বর্মন, নয়ন সরকার,বৃষকেতু দেববর্মা,রঞ্জিত দেববর্মা,নন্দিতা রিয়াংকে আজ সারাদিনের জন্য বহিষ্কার করেছেন। অধ্যক্ষের এই সিদ্ধান্তের উপর বিক্ষোভ দেখিয়ে ওয়াক আউট করে বেরিয়ে যান বিরোধী দল।তবে দ্বিতীয়ার্ধে অধিবেশন শুরু হওয়ার পর মুখ্যমন্ত্রী অধ্যক্ষের কাছে পাঁচ বিধায়কের বহিষ্কার প্রত্যাহার করার প্রস্তাব দেন।সেই মোতাবেক অধ্যক্ষ বহিষ্কারের আদের্শ প্রত্যাহার করে নিয়ে পাঁচ বিধায়কদের অধিবেশনে যোগদান করার জন্য অনুরোধ জানিয়েছেন।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top