News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভোটে বিদ্যুৎ সংযোগ বজায় রাখতে ছুটি বাতিলের সিদ্ধান্ত বিদ্যুৎ বণ্টন সংস্থার
Image

ভোটে বিদ্যুৎ সংযোগ বজায় রাখতে ছুটি বাতিলের সিদ্ধান্ত বিদ্যুৎ বণ্টন সংস্থার


কলকাতা, ৪ জুলাই (হি স)। বর্ষার মরসুমে গ্রামীণ বাংলায় ভোট। তাই ভোটের দিনে যাতে বিদ্যুৎ সংযোগ নিরবিচ্ছিন্ন থাকে, তাই কর্মী ও আধিকারিকদের ছুটি বাতিল করে দিল বিদ্যুৎ বণ্টন সংস্থা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেড (এসইডিসিএল)।

শনিবার রাজ্যের পঞ্চায়েত ভোট। ওই দিন বিদ্যুৎ সংযোগ নিরবচ্ছিন্ন রাখতে ও যে কোনও ধরনের বিপর্যয়ের মোকাবিলা করতে কর্মী-অফিসারদের ছুটি বাতিল করা হল।

বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে দেওয়া নির্দেশে বলা হয়েছে, রিজিওনাল ম্যানেজার, ডিভিশনাল ম্যানেজার, সহকারী ইঞ্জিনিয়ার, কাস্টমার কেয়ার কেন্দ্র, স্টেশন ম্যানেজাররা ভোটের দু’দিন আগে থেকে কেউ কর্মস্থল ছেড়ে যেতে পারবেন না। ভোটের পরের দিন পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। বিদ্যুৎ বণ্টন সংস্থায় কর্মরত টেকনিশিয়ান এবং কাজের জন্য ভাড়া নেওয়া গাড়িচালকদের সব সময়ের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

৩৩ কিংবা ১১ কেভি সাবস্টেশনগুলিতে এবং কাস্টমার সার্ভিস সেন্টারে লো-টেনশন এবং হাই-টেনশন মোবাইল ভ্যানগুলিকে সর্বক্ষণের জন্য প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ছোট বা বড়, যে কোনও ধরনের সমস্যা দেখা দিলে, দ্রুত সমস্যা সমাধানের সব রকম ব্যবস্থা মজুত রাখতে বলা হয়েছে।

এই নির্দেশিকা প্রসঙ্গে বিদ্যুৎ দফতরের এক আধিকারিক বলেন, ‘‘এসইডিসিএল নিজের সর্বশক্তি প্রয়োগ করে ভোটের দিন পরিষেবা দিতে বদ্ধপরিকর। ভোট ছাড়াও নানা আপৎকালীন পরিস্থিতিতে একই অবস্থান নেয় তারা। এ বারও ভোট প্রক্রিয়া যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়, তেমন প্রস্তুতিই নেওয়া হয়েছে।’’

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর শহিদদের প্রতি জাতির শ্রদ্ধা, সাহস-ত্যাগকে কুর্নিশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ শীর্ষ নেতৃত্বের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন…

ByByNews Desk Jul 26, 2026

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top