News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আবারো বিভিন্ন দোকানে খাদ্য দপ্তরের অভিযান
Image

আবারো বিভিন্ন দোকানে খাদ্য দপ্তরের অভিযান

আগরতলা, ৪ জুলাই (হি.স.) : সদর মহকুমা শাসক ও খাদ্য দপ্তর যৌথভাবে মঙ্গলবার মহারাজগঞ্জ বাজারের সবজি ও পাইকারি বাজারে অভিযান চালিয়েছে। এদিন অভিযানে নেমে বাজারের দুইটি দোকানে ভেজাল খাদ্য ও অনিয়ম লক্ষ্য করা গিয়েছে। ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে খাদ্য দপ্তর।

এদিন জনৈক খাদ্য দপ্তরের আধিকারিক জানিয়েছেন, বিগত কয়েকদিন যাবৎ বাজারে সবজির দাম উর্ধ্বমুখী লক্ষ্য করা গিয়েছে। তাই, আজ সকালে মহারাজগঞ্জ বাজারের সবজি ও পাইকারি বাজারের বিভিন্ন দোকানে খাদ্যসামগ্রীর দাম সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য অভিযান চালানো হয়েছিল। 

তিনি আরও জানিয়েছেন, অভিযানে নেমে দুটি দোকানে ভেজাল খাদ্য ও অনিয়ম লক্ষ্য করা গিয়েছে। ওই দোকান মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবহা গ্রহণ করা হবে। এরকম অভিযান আরো আগামী দিনে  জারি থাকবে বলে জানিয়েছেন তিনি। 

Releated Posts

রাজ্য জুড়ে পালিত বুদ্ধ পূর্ণিমা, বেনুবন বিহারে ভক্তদের ভিড়

আগরতলা, ১ মে: আজ বুদ্ধপূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা। দিনটি সারা পৃথিবীতে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তবে ভারত, শ্রীলংকা,…

ByByTaniya Chakraborty May 1, 2026

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে : সুদীপ

আগরতলা, ৩০ এপ্রিল: নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে। আজ বিধানসভায়…

ByByNews Desk Apr 30, 2026

নারী সংরক্ষণ বিল নিয়ে বিধানসভায় সরব জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ৩০ এপ্রিল: সরকার তাড়াহুড়ো করে নারী শক্তি বন্দন বিল পাশ করাতে চাইছে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যেই…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top