News Flash

  • Home
  • দেশ
  • নিয়ন্ত্রণ হারিয়ে ধাবায় ঢুকে পড়ল কন্টেনার ট্রাক; মহারাষ্ট্রে পিষে মৃত্যু ১০ জনের, জখম আরও ২০
Image

নিয়ন্ত্রণ হারিয়ে ধাবায় ঢুকে পড়ল কন্টেনার ট্রাক; মহারাষ্ট্রে পিষে মৃত্যু ১০ জনের, জখম আরও ২০


ধুলে (মহারাষ্ট্র), ৪ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের ধুলে জেলায় হাইওয়ের ধারের একটি ধাবার ভিতরে ঢুকে পড়ল কন্টেনার ট্রাক। মহারাষ্ট্রের ধুলে জেলার শিরপুর তালুকায়, মুম্বই-আগ্রা মহাসড়কে এই দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ২০ জন। কন্টেনারটি বেশ কয়েকটি গাড়িতেও ধাক্কা মারে ও পরে উল্টে যায়। মহারাষ্ট্রের ধুলে জেলার পলসনার গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরের দিকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রবল গতিতে ছুটে আসছিল ওই ট্রাক। সেটি প্রথমে হাইওয়ের চারটি গাড়িতে ধাক্কা দেয়। তার পরে ঢুকে পড়ে হাইওয়ের ধারের একটি ধাবার ভিতরে।

দুপুরের ওই সময় ধাবার ভিতরে খাওয়া দাওয়া করছিলেন অনেকেই। আবার ধাবার পাশেই বাসস্টপে বাসের জন্য অপেক্ষা করছিলেন কয়েকজন। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই পিষে যান অন্তত ১০ জন। ২০ জন গুরুতর জখম হয়েছেন। স্থানীয় এক পুলিশ কর্তা জানিয়েছেন, ট্রাকটি মধ্য প্রদেশ থেকে আসছিল। গন্তব্য ছিল ধুলে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হাইওয়ে ধরে চলা প্রবল গতিতে চলছিল ট্রাকটি। হঠাৎ তার ব্রেক ফেল করে। ফলে গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।

Releated Posts

ঝাড়খণ্ডে পরীক্ষা নিয়ে ছাত্র আন্দোলন ১৬ দিনে, সরকারের বিরুদ্ধে ‘ফাঁকা প্রতিশ্রুতি’র অভিযোগ

রাঁচি, ৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের রাঁচিতে ছাত্রদের আন্দোলন রবিবার ১৬ দিনে পড়ল। তবে আন্দোলন প্রত্যাহারের কোনও লক্ষণ নেই।…

ByByNews Desk Aug 9, 2026

গাজিয়াবাদে ২১ কেজি গাঁজা-সহ তিন মাদক পাচারকারী গ্রেফতার

গাজিয়াবাদ, ৯ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ…

ByByNews Desk Aug 9, 2026

নাগপুর রেলস্টেশনে ৩ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত, গ্রেফতার এক

নাগপুর, ৯ আগস্ট (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখে মহারাষ্ট্রের নাগপুর রেলস্টেশন থেকে এক ট্রেনযাত্রীর কাছ…

ByByNews Desk Aug 9, 2026

ওনাম স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভে কেরলে ২,৩৩২ মামলা, গ্রেফতার ৭১৫

তিরুবনন্তপুরম, ৮ আগস্ট (আইএএনএস): ওনাম উৎসবের আগে কেরলে অবৈধ মদ, স্পিরিট, মাদক এবং তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান আরও…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top