News Flash

  • Home
  • দেশ
  • দেশকে গর্বিত করার পাশাপাশি উন্নয়নে সবাইকে সম্পৃক্ত করার জন্য দুর্দান্ত কাজ করেছেন মোদীজি : অমিত শাহ
Image

দেশকে গর্বিত করার পাশাপাশি উন্নয়নে সবাইকে সম্পৃক্ত করার জন্য দুর্দান্ত কাজ করেছেন মোদীজি : অমিত শাহ


নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.): গুজরাটের মেহসানার কাছে দেশের প্রথম সমবায় পরিচালিত সৈনিক স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার ভিডিও কনফারেসিংয়ের মাধ্যমে দেশের প্রথম সমবায় পরিচালিত সৈনিক স্কুলের শিলান্যাস করেছেন অমিত শাহ। এই অনুষ্ঠানে তিনি বলেছেন, দেশকে গর্বিত করার পাশাপাশি উন্নয়নে সবাইকে সম্পৃক্ত করার জন্য দুর্দান্ত কাজও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি।

অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিপিপি ভিত্তিতে দেশে ১০০টি নতুন সৈনিক স্কুল চালু করার আবেদনের প্রতি সম্মান জানিয়ে এই সৈনিক স্কুল চালু করা হয়েছে। তিনি আরও বলেন, গুজরাটে জল বিপ্লবের কাজ করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সমবায় খাতের সঙ্গে মানুষকে যুক্ত করার কাজ করেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল-সহ গুজরাটের সিনিয়র ক্যাবিনেট মন্ত্রীরা।

Releated Posts

ঝাড়খণ্ডে পরীক্ষা নিয়ে ছাত্র আন্দোলন ১৬ দিনে, সরকারের বিরুদ্ধে ‘ফাঁকা প্রতিশ্রুতি’র অভিযোগ

রাঁচি, ৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের রাঁচিতে ছাত্রদের আন্দোলন রবিবার ১৬ দিনে পড়ল। তবে আন্দোলন প্রত্যাহারের কোনও লক্ষণ নেই।…

ByByNews Desk Aug 9, 2026

গাজিয়াবাদে ২১ কেজি গাঁজা-সহ তিন মাদক পাচারকারী গ্রেফতার

গাজিয়াবাদ, ৯ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ…

ByByNews Desk Aug 9, 2026

নাগপুর রেলস্টেশনে ৩ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত, গ্রেফতার এক

নাগপুর, ৯ আগস্ট (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখে মহারাষ্ট্রের নাগপুর রেলস্টেশন থেকে এক ট্রেনযাত্রীর কাছ…

ByByNews Desk Aug 9, 2026

ওনাম স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভে কেরলে ২,৩৩২ মামলা, গ্রেফতার ৭১৫

তিরুবনন্তপুরম, ৮ আগস্ট (আইএএনএস): ওনাম উৎসবের আগে কেরলে অবৈধ মদ, স্পিরিট, মাদক এবং তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান আরও…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top