News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চা বাগানের শ্রমিক পরিবারের কৃতি সন্তানদের সংবর্ধনা
Image

চা বাগানের শ্রমিক পরিবারের কৃতি সন্তানদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷ মহান সাঁওতাল হুল দিবস উপলক্ষে ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির উদ্যোগে কৈলাসহরের মনুভ্যালী চা বাগান এলাকার সতের নম্বর পাড়ায় এই বছর চা বাগানে বসবাসকারী আদিবাসী ও পশ্চাদপদ জনগোষ্ঠীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়৷ অনুষ্ঠানটি শুরু হয় দুপুর বেলা এক ঘটিকায়৷ উপস্থিত ছিলেন ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির সভাপতি স্বদেশ উড়িয়া, সম্পাদক লাল মুন্ডা,ফুলো ঝানো এথলেটিক ক্লাব এর সভাপতি প্রভাসীনি উরাঙ, জয়দীপ রায় প্রমুখ৷ মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈলাসহরের বিশিষ্ট শিক্ষাবিদ প্রণয় কান্তি সেন৷ কৈলাসহরের বিভিন্ন চা বাগান এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে অনুষ্ঠান৷ অনুষ্ঠানের শুরুতেই আদিবাসী গাণ পরিবেশন করেন শিল্পী স্বপ্ণা উরাঙ৷ এরপর অনুষ্ঠানের স্থানে স্থাপিত হুলের নেতৃত্ব আদিবাসী স্বাধীনতা সংগ্রামী সিধু, কানহো, ফুলো, ঝানো মূর্মূ দের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সবাই৷ এরপর অনুষ্ঠানে আলোচনায় অংশ গ্রহণ করে সভাপতি স্বদেশ উড়িয়া ছাত্র ছাত্রীদের নিজেদের এলাকায় এলাকায় ছোট ছোট শিশুদের পাঠদানের জন্য এগিয়ে আসার আহ্বান জানান৷  অপর বক্তা লাল মুন্ডা সমস্ত ছাত্র ছাত্রীদের অভিনন্দন জানিয়ে বলেন পড়াশুনার পাশাপাশি সমাজের উন্নয়নে কাজ করার জন্য৷ বিশিষ্ট শিক্ষাবিদ প্রণয় কান্তি সেন মূল্যবান আলোচনা করেন এবং ছাত্র ছাত্রীদের হুল দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন৷ এরপর অনুষ্ঠানে উপস্থিত ছাত্র ছাত্রীদের হাতে সংবর্ধনা পত্র ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়৷ এই অনুষ্ঠান শেষে হুল দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য রেলীর আয়োজন করা হয়৷ রেলীটি মনুভ্যালির বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মনুভ্যালী অফিসের সামনে এসে শেষ হয়৷ জল , জমি, জঙ্গলের অধিকারের প্রশ্ণে লড়াইকে আরো বেগবান করার শপথে হুল দিবস পালিত হয় যথাযোগ্য মর্যাদায়৷ জহার সবাইকে

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top