News Flash

  • Home
  • দেশ
  • প্রযুক্তি, গবেষণা ও উন্নয়নকে পাথেয় না করলে কোনও দেশ উন্নতি করতে পারে না : এস জয়শঙ্কর
Image

প্রযুক্তি, গবেষণা ও উন্নয়নকে পাথেয় না করলে কোনও দেশ উন্নতি করতে পারে না : এস জয়শঙ্কর

নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.): প্রযুক্তি, গবেষণা ও উন্নয়নকে পাথেয় না করলে কোনও দেশই উন্নতি করতে পারে না। বললেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। সোমবার নরেন্দ্র মোদী সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে বিজেপির মেগা কর্মসূচির অংশ হিসেবে এনআইটি দিল্লির পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা করে জয়শঙ্কর তাঁদের স্থানীয় ও বৈশ্বিক উন্নয়ন বোঝার পরামর্শ দেন।

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, “বিশ্বায়ন ভিতরে এবং বাইরের মধ্যে সীমানা ভেঙে দিয়েছে এবং আপনাদের চারপাশে কী ঘটছে তা আপনাদের বোঝা উচিত।” জয়শঙ্কর আরও বলেছেন, “আপনারা যদি প্রধানমন্ত্রী মোদীর সাম্প্রতিক আমেরিকা সফর দেখেন, আপনারা দেখেছেন অনেক প্রধানমন্ত্রী আমেরিকা সফরে গিয়েছেন। কিন্তু, প্রধানমন্ত্রী মোদীর এই সফরটি ছিল ভিন্ন। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা আলাদা ভাবমূর্তি রয়েছে। তিনি একজন সিনিয়র, অভিজ্ঞ এবং বিশ্বাসযোগ্য নেতা। প্রধানমন্ত্রী মোদী যখন কিছু চেষ্টা করেন অথবা অবস্থান নেন, তখন তার প্রভাব বিশ্ব রাজনীতিতে দেখা যায়। গত ৯ বছরে, আমরা ভারতের উদ্যোগে বিশ্বের বড় পরিবর্তন দেখেছি।”

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top