News Flash

  • Home
  • দেশ
  • আইএসএফ ও মাহাতোদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Image

আইএসএফ ও মাহাতোদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বীরভূম, ৩ জুলাই (হি. স.) : আইএসএফ ও মাহাতোদের কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, ‘সংখ্যালঘুদের মধ্যে কেউ কেউ বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক প্রচার করছে। মনে রাখবেন বিজেপির টাকা নিয়ে বাম-রাম-শ্যাম এক হয়েছে। সিপিএম একের পর এক গণহত্যা করেছে, অত্যাচার করেছে।’

কুড়মি আন্দোলনকারীদের উদ্দেশেও এদিন হুংকার শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়। মমতা বলেন, ‘জঙ্গলমহলে কেউ কেউ বিজেপির থেকে টাকা নিয়ে নিজেদের বড় নেতা ভেবে নিয়েছেন। তাঁরা বলছে তৃণমূলকে ঢুকতে দেবে না। আমি তাঁদের বলব, ভোট আসবে, ভোট চলে যাবে। কিন্তু আপনাদের শান্তি বজায় রেখে বাংলা থাকতে হবে।”

মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা এসব বলে নির্দল দাঁড়াচ্ছেন, তাঁদের দুর্নীতির তালিকা আমাদের কাছে রয়েছে। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা হবে। তবে সব কুড়মিরা এমন নয়, অধিকাংশই ভালো। মাহাতোদের জন্য আমরা সব করেছি।’’

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top