News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে সামাজিক সংস্থার উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

ধর্মনগরে সামাজিক সংস্থার উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের পদ্মপুর ক্লাবের উদ্যোগে ’সর্বোদয়’ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান ও রক্তদান শিবির  অনুষ্ঠিত হয়৷  উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের পদ্মপুর এলাকায় ধর্মনগরের পদ্মপুর ক্লাবের উদ্যোগে ’সবর্োদয়’ শীর্ষক একটি মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ যেখানে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন৷ এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুত দে সরকার,  ধর্মনগরের বিশিষ্ট সমাজসেবী তথা পদ্মপুর ক্লাবের  সম্পাদক শ্যামল নাথ, ক্লাব সভাপতি প্রিয়তোষ নাথ সহ অন্যান্যরা৷ এই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায়
কৃতি ছাত্র ছাত্রীদের  ও ধর্মনগর শহরের অন্তর্গত ছাত্র ছাত্রী যারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বোর্ডে প্রথম থেকে দশম স্থানের মধ্যে নিজেরা স্থান  করে নিয়েছে সেই সকল ছাত্র ছাত্রীদের সম্বর্ধিত করা হয়৷পাশাপাশি  পদ্মপুর ক্লাব  রক্তদান শিবিরের আয়োজন করে৷ যেখানে প্রায় ৩০ জনের অধিক রক্তদাতা স্বেচ্ছায় এই  রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন৷ অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন শুধুমাত্র পড়াশোনায় ভালো নম্বর শেষ কথা নয়৷ সমাজের যুবকদের এবং ছাত্র-ছাত্রীদের সমাজ গঠনে এগিয়ে আসতে হবে৷তবেই একটি সুষ্ঠ সুস্বাস্থ্য সমাজ করা সম্ভব৷ তিনি যুবক-যুবতীদের এগিয়ে এসে সমাজ গঠনে অগ্রণী ভূমিকা নিতে আহ্বান জানান৷

Releated Posts

১৩০০-র বেশি কণ্ঠে ‘সহস্রকণ্ঠে বন্দে মাতরম’, স্বাধীনতা দিবসে বিশেষ উদ্যোগ এমবিবি কলেজের

আগরতলা, ১৩ আগস্ট: স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে দেশাত্মবোধের আবহে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করতে চলেছে মহারাজা বীর বিক্রম (এমবিবি)…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

ধর্মনগরে ৮০তম স্বাধীনতা দিবসের চূড়ান্ত মহড়া, কড়া নিরাপত্তায় উত্তর ত্রিপুরা

ধর্মনগর, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার ধর্মনগরের বিবিআই ময়দানে সম্পন্ন হলো চূড়ান্ত ফুল ড্রেস প্যারেড…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

ছাউনি নেই, পানীয় জলের সংকট—সোরোমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশায় প্রশ্নের মুখে শিশুদের নিরাপত্তা

সোনামুড়া, ১৩ আগস্ট: সোনামুড়া নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সোরোমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল পরিকাঠামো নিয়ে ক্ষোভ বাড়ছে…

ByByReshmi Debnath Aug 13, 2026

বিদ্যুৎহীন আড়ালিয়া নামারকুচি জেবি স্কুল, শৌচালয় ও পানীয় জলের সংকটে পড়ুয়ারা

আড়ালিয়া, ১৩ আগস্ট: বিদ্যুৎ সংযোগ নেই, পর্যাপ্ত শৌচালয়ের ব্যবস্থা নেই, পাশাপাশি নিরাপদ পানীয় জলেরও সংকট—একাধিক মৌলিক সমস্যায় জর্জরিত…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top