News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  রাস্তা সংস্কারের দাবীতে পাঁচটি স্থানে অবরোধ
Image

 রাস্তা সংস্কারের দাবীতে পাঁচটি স্থানে অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷  অমরপুর থেকে শিলাছড়ি পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা৷ প্রশাসনের নিকট বহু বার দাবি জানালেও কাজের কাজ কিছুই হচ্ছে না৷ অবশেষে উক্ত রাস্তায় যাতায়াতকারী যানবাহনের শ্রমিকরা আন্দোলনে সামিল হয়েছেন৷ সোমবার সকালে অমরপুর থেকে শিলাছড়ি রাস্তার মোট পাঁচটি জায়গায় পৃথক পৃথক ভাবে পথ অবরোধে শামিল হয় মোটর শ্রমিকরা৷ অবরোধের ফলে বিস্তীর্ণ এলাকায় যান চলাচল সম্পূর্ণ স্তব্দ হয়ে পড়ে৷ রাস্তাটির দায়িত্ব থাকা   এন এইচ আই সি ডি এল এর এক বাস্তুকারকে নিয়ে মন্ত্রী দাস পাড়ায় অবরোধ স্থলে পৌছায় করবুকের মহকুমা শাসক পার্থ দাস৷ আগামী সাত জুলাই থেকে রাস্তার সংস্কার কাজ শুরু করা হবে বলে লিখিত প্রতিশ্রুতি দেন এন এইচ আই সি ডি এর বাস্তুকার শঙ্কর দেব গৌড়৷ লিখিত প্রতিশ্রুতি পাবার পর রাস্তাটি অবরোধ মুক্ত করে দেওয়া হয়৷

Releated Posts

১৩০০-র বেশি কণ্ঠে ‘সহস্রকণ্ঠে বন্দে মাতরম’, স্বাধীনতা দিবসে বিশেষ উদ্যোগ এমবিবি কলেজের

আগরতলা, ১৩ আগস্ট: স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে দেশাত্মবোধের আবহে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করতে চলেছে মহারাজা বীর বিক্রম (এমবিবি)…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

ধর্মনগরে ৮০তম স্বাধীনতা দিবসের চূড়ান্ত মহড়া, কড়া নিরাপত্তায় উত্তর ত্রিপুরা

ধর্মনগর, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার ধর্মনগরের বিবিআই ময়দানে সম্পন্ন হলো চূড়ান্ত ফুল ড্রেস প্যারেড…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

ছাউনি নেই, পানীয় জলের সংকট—সোরোমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশায় প্রশ্নের মুখে শিশুদের নিরাপত্তা

সোনামুড়া, ১৩ আগস্ট: সোনামুড়া নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সোরোমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল পরিকাঠামো নিয়ে ক্ষোভ বাড়ছে…

ByByReshmi Debnath Aug 13, 2026

বিদ্যুৎহীন আড়ালিয়া নামারকুচি জেবি স্কুল, শৌচালয় ও পানীয় জলের সংকটে পড়ুয়ারা

আড়ালিয়া, ১৩ আগস্ট: বিদ্যুৎ সংযোগ নেই, পর্যাপ্ত শৌচালয়ের ব্যবস্থা নেই, পাশাপাশি নিরাপদ পানীয় জলেরও সংকট—একাধিক মৌলিক সমস্যায় জর্জরিত…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top