News Flash

  • Home
  • দিনের খবর
  • ভাইপোর কান্ডে বিচলিত নন! আশির দশকেও একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, জানালেন শরদ পাওয়ার
Image

ভাইপোর কান্ডে বিচলিত নন! আশির দশকেও একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, জানালেন শরদ পাওয়ার

বিপদে সময় শরদ পাওয়ারকে ফোন মমতা ও খাড়গের

মুম্বই, ২ জুলাই (হি.স.): ভাইপোর কান্ডে বিচলিত নন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ! এমনটাই দাবি করেছেন তিনি । রবিবার মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোটে অজিত যোগ দেওয়ার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা তাঁর কাছে একেবারেই নতুন নয়। আশির দশকেও একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। বিপদের সময় পাশে পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে।
কিন্তু মানুষের ভালোবাসায় সেই সংকট কাটিয়ে উঠেছিলেন বলে জানান এনসিপি সুপ্রিমো। সেই সঙ্গে এনসিপি প্রতীকের আসল উত্তারাধিকারী কে তা নিয়ে আদালতে যাওয়ার পরিবর্তে মানুষের দুয়ারে যাবেন বলেই ঠিক করেছে প্রবীণ এই নেতা । তাঁরাই ঠিক করে দেবেন যে এনসিপি প্রতীকের আসল উত্তারাধিকারী কারা।

রবিবার বিজেপি জোটে যোগ দিয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন অজিত। তিনি দাবি করেছেন, এনসিপির যে ৫৪ জন বিধায়ক আছেন, তাঁদের মধ্যে ৪০ জনই তাঁর সঙ্গে আছেন। যদিও অজিতের দাবিতে সেই পাত্তা দিতে চাননি কাকা শরদ। বরং অজিতকে ‘ত্যাজ্যপুত্র’ করে দিয়ে শরদ দাবি করেছেন, আজ এনসিপিতে যা হচ্ছে, তা হয়ত অন্য কারও কাছে নতুন কোনও বিষয় হতে পারে। কিন্তু তাঁর কাছে এরকম ঘটনা একেবারেই নতুন নয়। আশির দশকে ৫৮ জন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ছ’জন বাদ দিয়ে বাকি সবাই ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু নির্বাচনে ৭৯টি আসনে দল জিতেছিল বলে জানান এনসিপি সুপ্রিমো। তিনি স্পষ্টভাবে বলেন, ‘আজ যা হয়েছে, তাতে আমি বিন্দুমাত্র চিন্তিত নই।’
তারইমধ্যে বিজেপি জোটের সঙ্গে হাত মিলিয়ে অজিত দাবি করেন যে তাঁরা এনসিপির প্রতীকেই লড়াই করবেন। সেই প্রেক্ষিতে শরদ দাবি করেছেন, কেউ যদি এনসিপিকে নিজের সম্পত্তি বলে ঘোষণা করেন, তাতে কোনও আপত্তি নেই। তাঁর কথায়, ‘আমরা মানুষের কাছে যাব এবং তাঁদের সমর্থন চাইব। আমি নিশ্চিত যে ওঁরা আমাদের সমর্থন করবেন।’

সেইসঙ্গে এনসিপি প্রধান জানিয়ে দিয়েছেন, উদ্ধব ঠাকুররা শিবসেনার প্রতীকের ক্ষেত্রে যেমন আদালতে লড়াই করেছিলেন, এনসিপির প্রতীক নিয়ে সেই পথে হাঁটবেন না। তিনি জানিয়ে দিয়েছেন, আদালতে যাওয়ার পরিবর্তে মানুষের দুয়ারে যাবেন। তাঁরাই ঠিক করে দেবেন যে এনসিপি প্রতীকের আসল উত্তারাধিকারী কারা।
সেইসঙ্গে তিনি জানান, বিপদের সময় পাশে পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে। তাঁরা দু’জনেই ফোন করে পাশে থাকার আশ্বাস জানিয়েছেন বলে জানিয়েছেন শরদ।

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top