News Flash

  • Home
  • খেলা
  • অনিবার্য কারণে জম্পুইজলার ম্যাচ একদিন পিছিয়ে
Image

অনিবার্য কারণে জম্পুইজলার ম্যাচ একদিন পিছিয়ে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই।। অনিবার্য কারণেই আগামীকালের খেলা একদিন পিছানো হয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত সি-ডিভিশন লিগ ফুটবলের খেলা এখন অন্তিম পর্যায়ে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১৮ জুনের বৃষ্টি বিঘ্নিত স্থগিত জম্পুইজলা প্লে সেন্টার বনাম এন এস আরসিসি-র ম্যাচটি তিন জুলাই সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বলে লীগ কমিটি থেকে ঘোষণা করা হয়েছিল। জম্পুইজলা প্লে সেন্টার আজ, রবিবার বিকেলে ম্যাচ খেলেছে ওরিয়েন্টাল ফুটবল ক্লাবের বিরুদ্ধে। অন্ততপক্ষে একদিনও বিরতি না দিয়ে আগামীকালই ফের ম্যাচের বিষয়টি পুনর্বিবেচনা করে লীগ কমিটির পক্ষ থেকে একদিন পিছিয়ে এনএস আরসিসি বনাম জম্পুই ডলার ম্যাচটি ৪ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, সাই স্যাগ বনাম আনন্দ ভবনের স্থগিত ম্যাচটি ৫ জুলাই বুধবার সকাল আটটায় অনুষ্ঠিত হবে।

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top