News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সুরক্ষা বাহিনী যাত্রীদের চুরি যাওয়া প্রায় ১.৯ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী উদ্ধার করলগ্রেপ্তার ১৩ জন ব্যক্তি
Image

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সুরক্ষা বাহিনী যাত্রীদের চুরি যাওয়া প্রায় ১.৯ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী উদ্ধার করলগ্রেপ্তার ১৩ জন ব্যক্তি

মালিগাঁও, ০১ জুলাই :২৭ থেকে ২৯ জুন, ২০২৩ তারিখের মধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) নিজেদের জোনের মধ্যে নিয়মিত তল্লাশি ও অভিযান চালানোর সময় যাত্রীদের সামগ্রী চুরি করার অভিযোগে জড়িত ১৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বিভিন্ন স্টেশন ও ট্রেনে চালানো এই অভিযানে তারা কাটিহার, নিউ জলপাইগুড়ি, দলগাঁও, কামাখ্যা ও গুয়াহাটি রেলওয়ে স্টেশনে থেকে আনুমানিক ১,৯২,০০০ টাকা মূল্যের বিভিন্ন মূল্যবান সামগ্রী সফলভাবে উদ্ধার করে।

২৯ জুন, ২০২৩ তারিখের একটি ঘটনায় নিউ জলপাইগুড়ির আরপিএফ এসকর্টিং টিম যাত্রীর কাছ থেকে হারিয়ে যাওয়ার অভিযোগের ভিত্তিতে চলন্ত অবস্থায় ১৫৬৫৮নং (ব্রহ্মপুত্র মেইল)ট্রেনে তল্লাশি চালানোর সময় ০২ জন ব্যক্তিকে প্রায় ১০,০০০ টাকা মূল্যের চুরি যাওয়া মোবাইল ফোন সহ গ্রেপ্তার করে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য গ্রেপ্তার করা ব্যক্তিদের জিআরপি/কাটিহারের অফিসার ইন চার্জের হাতে তুলে দেওয়া হয়।
২৮ জুন, ২০২৩ তারিখের অন্য একটি ঘটনায় কাটিহারের আরপিএফ সিপিডিএস (ক্রাইম প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন স্কোয়াড) টিম কাটিহার রেলওয়ে স্টেশনে নিয়মিত তল্লাশি ও অভিযান চালানোর সময় ৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাদের থেকে যাত্রীদের চুরি করা প্রায় ৪০,০০০ টাকা মূল্যের ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য গ্রেপ্তার করা ব্যক্তিদের জিআরপি/কাটিহারের অফিসার ইন চার্জের হাতে তুলে দেওয়া হয়।
২৭ জুন, ২০২৩ তারিখে আলিপুরদুয়ারের আরপিএফ টিম দলগাঁও রেলওয়ে স্টেশনে তল্লাশি চালানোর সময় একটি ব্যাগ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তির ব্যাগ থেকে বিভিন্ন মূল্যবান সামগ্রী সহ প্রায় ৭০,০০০ টাকা মূল্যের একটি চুরির ল্যাপটপ উদ্ধার করা হয়। একই দিনে কাটিহার, কামাখ্যা ও গুয়াহাটি রেলওয়ে স্টেশনে আরপিএফ অভিযান চালিয়ে যাত্রীদের কাছ থেকে প্রায় ৭২,০০০ টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী চুরির কাণ্ডে অভিযুক্ত ৭ জন ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য গ্রেপ্তার করা ব্যক্তিদের সংশ্লিষ্ট আউটপোস্টগুলির ভারপ্রাপ্ত অফিসারদের হাতে তুলে দেওয়া হয় এবং আইন অনুযায়ী মামলা করা হয়েছে।
          উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) কিশোর-কিশোরীদে উদ্ধার করা, দালালদের গ্রেপ্তার করা, মাদক সামগ্রী, যাত্রীদের ফেলে যাওয়া অথবা চুরি যাওয়া ব্যাগ ইত্যাদি উদ্ধার করা থেকে শুরু করে রেল ব্যবহারকারীদের পূর্ণ মাত্রায় নিরাপত্তা প্রদানের জন্য সবসময় এক ডাইনামিক ভূমিকা পালন করে আসছে। যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করার কাজের পাশাপাশি রেল ব্যবহারকারীদের দিকনির্দেশ ও সাহায্য করার ক্ষেত্রেও তারা প্রশংসনীয় পরিষেবা দিয়ে আসছে। ট্রেনে যাত্রা করার সময় কোনও ধরনের সমস্যার সম্মুখীন হলে রেল যাত্রীরা ১৩৯ (টোল-ফ্রি) নম্বরে কল করতে পারেন।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top