News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমের চুড়াইবা‌ড়ি‌তে উদ্ধার প্রায় ১৫ লক্ষ টাকার নিষিদ্ধ কফ সিরাপ, বাজেয়াপ্ত ব‌লে‌রো পিকআপ ‌ভ্যান, গ্রেফতার দুই
Image

অসমের চুড়াইবা‌ড়ি‌তে উদ্ধার প্রায় ১৫ লক্ষ টাকার নিষিদ্ধ কফ সিরাপ, বাজেয়াপ্ত ব‌লে‌রো পিকআপ ‌ভ্যান, গ্রেফতার দুই

বাজারিছড়া (অসম), ১ জুলাই (হি.স.) : অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী বাজা‌রিছড়া থানাধীন চুড়াইবা‌ড়ি পুলিশ ওয়াচপোস্টে উদ্ধার হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকার নিষিদ্ধ নেশার কফ সিরাপ। এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে কফ সিরাপবাহী বলেরো পিকআপ ভ্যান। পু‌লি‌শ গ্রেফতার করেছে দুই মাদক পাচারকারীকে।

আজ শনিবার চুড়াইবা‌ড়ি পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মি‌লি জানান, গতকাল শুক্রবার রাত প্রায় সা‌ড়ে দশটা নাগাদ এএস ১১ ‌ডি‌সি ৭২৭৪ নম্ব‌রের এক‌টি চার চাকার ব‌লে‌রো পিকআপ ভ্যান শিলচর থে‌কে ৮ নম্বর জাতীয় সড়ক ধ‌রে চেকগেটে আসে। এখানে গা‌ড়ি‌তে তালাশি চালান কর্তব্যরত পু‌লিশকর্মীরা। গাড়ির ভিতরে ছিল অনলাইন সামগ্রীর বেশ কয়েকটি কাৰ্টুন। ওগুলোর মধ্যে পু‌লি‌শ দশ‌টি কার্টু‌ন থেকে ১৫০টি ১,৫০০ শিশি নি‌ষিদ্ধ নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত কফ সিরাপগুলির কা‌লোবাজারি মুল্য প্রায় ১৫ লক্ষ টাকা হ‌বে, জানান পুলিশ অফিসার মিলি।
প্রণব মিলি জানান, এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে শিলচরের তোপখানার বাসিন্দা গা‌ড়ির চালক নিজাম উদ্দিন বড়ভুইয়াঁ ও খালাসি শিবু দাস‌কে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কফ সিরাপ বহনকারী বলেরো পিকআপ ভ্যানকে। তিনি জানান, ধৃত‌দের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস‌-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ শ‌নিবার করিমগঞ্জে সি‌জেএম আদাল‌তে তাদের পেশ করা হবে, জানিয়েছেন চুড়াইবা‌ড়ি পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মি‌লি।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top