News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যের মুখ্যসচিব পদে থাকছেন হরিকৃষ্ণ দ্বিবেদীই, মেয়াদ ছ’মাস বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার
Image

রাজ্যের মুখ্যসচিব পদে থাকছেন হরিকৃষ্ণ দ্বিবেদীই, মেয়াদ ছ’মাস বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার

কলকাতা, ৩০ জুন (হি.স.): রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ আরও ছ’মাস বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। শুক্রবারই তাঁর কর্মজীবনের শেষদিন ছিল। বৃহস্পতিবার পর্যন্ত মেয়াদবৃদ্ধি সংক্রান্ত চিঠি না-আসায় প্রশাসনিক মহল খানিকটা উদ্বেগে ছিল। কিন্তু তার সঙ্গেই আশাবাদীও ছিল যে, শুক্রবার দিন শেষের আগেই ওই সংক্রান্ত কেন্দ্রীয় ছাড়পত্র এসে যাবে। বাস্তবেও তেমনই হল।

দ্বিবেদীর মেয়াদ বেড়ে যাওয়ার ফলে আসন্ন পঞ্চায়েত ভোটের আগে রাজ্য প্রশাসনে কোনও রদবদল প্রয়োজন হচ্ছে না। মুখ্যসচিব পদে হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদবৃদ্ধি হবে কি না, তা নিয়ে দোলাচলে ছিলেন তিনিও। গত কয়েকদিন তিনি সে ভাবে কারও সঙ্গে কথাও বলেননি। যাইহোক শেষপর্যন্ত তিনিই থেকে গেলেন রাজ্যের মুখ্যসচিব পদে।

Releated Posts

‘মর্যাদা বজায় রাখা জরুরি’: সংসদ চত্বরে বিরোধীদের ‘খেলনা বানর’ প্রতিবাদ নিয়ে আপত্তি কংগ্রেস সাংসদ তারিক আনোয়ারের

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): বর্ষাকালীন অধিবেশনের শেষ দিনে সংসদ চত্বরে বিরোধী সাংসদদের ‘খেলনা বানর’ হাতে নিয়ে বিক্ষোভ নিয়ে…

ByByNews Desk Aug 13, 2026

কাশ্মীরে আইএসআইয়ের নতুন কৌশল: কিশোরদের নিয়োগ, পিস্তল পাচার ও জঙ্গলে যুদ্ধের প্রস্তুতি

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): অপারেশন সিঁদুরে পাকিস্তানের বড় ধাক্কার পর জম্মু ও কাশ্মীরে নিজেদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার (ওডব্লিউজি) নেটওয়ার্কে…

ByByNews Desk Aug 13, 2026

হলদ্বানিতে ‘শুদ্ধিকরণ হোম’ নিয়ে সরব খাড়গে, ‘দেশে দলিতদের জন্য জায়গা নেই’ অভিযোগ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের হলদ্বানি সফরের পর রামলীলা ময়দানে ‘শুদ্ধিকরণ…

ByByNews Desk Aug 13, 2026

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনের ২০তম দিন, ২০ আগস্ট মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের প্রস্তুতি

রাঁচি, ১৩ আগস্ট (আইএএনএস): জেপিএসসি ও জেএসএসসি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে চলা ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচিকে ঘিরে ঝাড়খণ্ডে…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top