News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রী আবাস যোজনায় সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর
Image

প্রধানমন্ত্রী আবাস যোজনায় সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর

আগরতলা, ৩০ জুন (হি.স.) : গ্রাম পঞ্চায়েতগুলিকে ডিজিটালাইজ করে তোলার জন্য প্রত্যেক গ্রামকে অপ্টিক্যাল ফাইবার নেটের মাধ্যমে যুক্ত করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আজ জিরানীয়ার অগ্নিবীণা হলঘরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে একথা বললেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন শ্রী সুশান্ত বলেন, দরিদ্র থেকে দরিদ্রতর প্রতিটি মানুষের মনে নিজের বাড়ির স্বপ্ন থাকে। প্রতিটি মানুষের স্বপ্ন থাকে তার একটি পাকা ঘর হবে। কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরা সরকার এই লক্ষ্যেই কাজ করে চলেছে। কেন্দ্র ও রাজ্য সরকারের জন্যই গরিব মানুষের স্বপ্ন আজ বাস্তবায়িত হচ্ছে।

সাথে তিনি যোগ করেন, আমাদের গ্রামগুলি দেশের ও রাজ্যের উন্নয়ন এবং আত্মনির্ভরতার প্রধান কেন্দ্র। গ্রাম পঞ্চায়েতগুলির জনপ্রতিনিধিদের ভূমিকা গণতন্ত্রকে মজবুত করা। প্রগতি এবং সংস্কৃতির নেতৃত্ব সর্বদাই আমাদের গ্রামগুলিই প্রদান করেছে। সেজন্য আমাদের কেন্দ্রীয় ও রাজ্য সরকারও প্রতিটি নীতি প্রণয়ন এবং প্রত্যেক প্রচেষ্টার মূল কেন্দ্রে গ্রামগুলিকে রেখেই এগিয়ে চলেছে। 

তাঁর দাবি, সেজন্যই পঞ্চায়েতগুলির ভূমিকা বাড়ানোর পাশাপাশি নতুন নতুন অধিকার প্রদান করা হচ্ছে। পঞ্চায়েতগুলিকে ডিজিটালাইজ করে তোলার জন্য প্রত্যেক গ্রামকে অপ্টিক্যাল ফাইবার নেটের মাধ্যমে যুক্ত করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

তিনি আরও বলেন, গ্রামে কর্মসংস্থান থেকে শুরু করে দরিদ্রদের পাকা বাড়ি তৈরি করে দেওয়া পর্যন্ত যে ব্যাপক অভিযান আমাদের কেন্দ্রীয় ও রাজ্য সরকার শুরু করেছে। সেগুলির কাজ গ্রাম পঞ্চায়েতগুলির মাধ্যমে এগিয়ে চলেছে।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top