News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ন্যায্য মূল্যের দোকান থেকে চাল পাচারকালে জনতার হাতে আটক এক ব্যবসায়ী
Image

ন্যায্য মূল্যের দোকান থেকে চাল পাচারকালে জনতার হাতে আটক এক ব্যবসায়ী

আগরতলা, ৩০ জুন (হি.স.) : সরকারি ন্যায্য মূল্যের দোকান থেকে অবৈধভাবে বাইকে করে চাল খোলা বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে আটক হয়েছেন এক ব্যবসায়ী। ওই ঘটনায় জগন্নাথ বাড়ি রোডস্থিত ১৩ নম্বর  ন্যায্য মূল্যের দোকান চত্বর এলাকায় কিছুটা উত্তেজনা ছড়িয়েছে। পরর্বতী সময়ে এলাকাবাসী খাদ্য দপ্তরকে খবর পাঠিয়েছেন। খবর পেয়ে খাদ্য দপ্তরের আধিকারিকরা ছুটে এসে দুই বস্তা চাল বাজেয়াপ্ত করে সঙ্গে নিয়ে যান।

জনৈক এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে সরকারি ন্যায্য মূল্যের দোকানের ডিলার অবৈধভাবে খোলা বাজারে চাল পাচার করে আসছেন। শুক্রবার সকালেও ন্যায্য মূল্যের দোকান থেকে বাইকে করে দুই বস্তা চাল পাচার করার সময় হাতেনাতে ধরা পড়েন। স্থানীয় মানুষ বাইক চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ বিষয়ে ন্যায্য মূল্যের দোকানের ডিলারকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো উত্তর দেননি। পরবর্তী সময়ে এলাকাবাসী খাদ্যদপ্তরে খবর পাঠিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে খাদ্য দপ্তরের আধিকারিকরা দুই বস্তা চাল বাজেয়াপ্ত করে সঙ্গে নিয়ে গেছেন।

এ বিষয়ে খাদ্যদপ্তরের আধিকারিক দেবজ্যোতি চক্রবর্তী জানিয়েছেন, ঘটনার তদন্ত করা হবে। তদন্তে ন্যায্য মূল্যের দোকানে দূর্নীতির বিষয়টি সত্যি হলে অবশ্যই ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

কুমারঘাটে ফের দুঃসাহসিক চুরি, সোনা-রূপা ও দোকানের সামগ্রী লুঠ

আগরতলা, ১৩ আগস্ট: কুমারঘাট শহরের প্রাণকেন্দ্রে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গভীর রাতে…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

শ্রীরামপুর-গোলকপুর সড়ক পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়, শীঘ্রই শুরু হবে নির্মাণকাজ

কৈলাসহর, ১৩ আগস্ট: চণ্ডীপুর বিধানসভা এলাকার দীর্ঘদিনের বেহাল শ্রীরামপুর-গোলকপুর সড়ক বৃহস্পতিবার সকালে পরিদর্শন করেন সমাজকল্যাণ, সমাজশিক্ষা ও শ্রমমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 13, 2026

প্রতিভা ও ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতাকে জয় করে আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য অর্জন করা সম্ভব: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস-এ অস্মিতা দে-র সাফল্য এবং দেশের প্রথম জুডোকা হিসেবে ইতিহাস…

ByByReshmi Debnath Aug 12, 2026

জাতীয় পতাকার সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য বীর স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের আত্মত্যাগের ইতিহাস: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: হর ঘর তিরঙ্গা কর্মসূচি বর্তমানে দেশে একটা বৃহৎ জনআন্দোলনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top