News Flash

  • Home
  • দেশ
  • গোঁজ প্রার্থী রুখতে আরও প্রায় ২০০ জনকে সাসপেন্ড করল তৃণমূল
Image

গোঁজ প্রার্থী রুখতে আরও প্রায় ২০০ জনকে সাসপেন্ড করল তৃণমূল

কলকাতা, ২৯ জুন (হি.স.) : পঞ্চায়েত নির্বাচনের বাকি আর মাত্র ৯ দিন। তার আগেই ফের কড়া পদক্ষেপ করল দল। জেলায় জেলায় একের পর এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। গোঁজ প্রার্থী রুখতেই ব্রিহস্পতিবারপ্রায় ২০০ জনকে সাসপেন্ড করল তৃণমূল । অনির্দিষ্টকালের জন্য তাঁদের সাসপেন্ড করা হয়েছে।

প্রার্থী পছন্দ না হতেই পারে। তাই বলে দলের বিরোধিতা করা যাবে না, এই বার্তা একেবারে দ্ব্যর্থহীন ভাষায় দিয়েছিলেন তৃণমূল। এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও বারবার জানান হয়েছিল দলের তরফে । মনোনয়ন পেশ প্রক্রিয়া শেষ হওয়ার পরই পদক্ষেম নিতে শুরু করেছে শাসকদল । মুর্শিদাবাদ থেকে মেদিনীপুর, একাধিক জেলায় বহিষ্কার করা হয়েছে বহু নেতাকে। পঞ্চায়েত নির্বাচনের বাকি আর মাত্র ৯ দিন। তার আগেই ফের কড়া পদক্ষেপ করল দল। আজ, বৃহস্পতিবার একদিনে প্রায় ২০০ জনকে সাসপেন্ড করেছে শাসক দল। সূত্রের খবর, বীরভূমে ১৫ জন, হুগলিতে ২৫ জন, হাওড়ায় ১৩ জন, ঝাড়গ্রামে ১৪ জন, মুর্শিদাবাদে ২৫ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৯ জন ও পূর্ব মেদিনীপুরে ৪৩ জনকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার শুধুমাত্র তমলুকেই ১১ টি পঞ্চায়েত সমিতির ৪৩ জনকে বহিষ্কার করা হয়েছে। তৃণমূল নেতা হয়েও নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ার অভিযোগেই এই পদক্ষেপ করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য তাঁদের সাসপেন্ড করা হয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র তমলুকে তৃণমূলের দলীয় কার্যালয়ে এদিন সাংবাদিক বৈঠক করে সেই তালিকা প্রকাশ করেছেন।

এই প্রসঙ্গে সৌমেন মহাপাত্র বলেন, প্রার্থী না হতে পেরে সাময়িক দুঃখ পাওয়ায় অনেকেই নির্দলে প্রার্থী হয়েছেন। দলের গুরুত্বপূর্ণ নেতা হওয়া সত্ত্বেও কেউ কেউ নির্দল প্রার্থীকে সমর্থনে প্রচার করছেন। রাজ্যস্তরে এ বিষয়ে পর্যালোচনা হওয়ার পর কাদের সাসপেন্ড করা হবে, সেই তালিকা পাঠানো হয়েছে। তাঁর দাবি, সবার মতামত নিয়েই প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। তবে দল যে সবার ওপরে, এটা মাথায় রেখে যাঁরা গুরুত্ব দিচ্ছেন না, তাঁদের ক্ষেত্রেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি।

তমলুক সংগঠনিক জেলার বিজেপির সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, “এই দলের অস্তিত্ব বিপন্ন। এটা আইওয়াশ ছাড়া আর কিছু নয়। নিজেদের অস্তিত্ব রক্ষা করতে এইভাবে বার্তা দেওয়ার চেষ্টা করছে। মানুষ এতে বিশ্বাস করবে না।”

Releated Posts

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনের ২০তম দিন, ২০ আগস্ট মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের প্রস্তুতি

রাঁচি, ১৩ আগস্ট (আইএএনএস): জেপিএসসি ও জেএসএসসি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে চলা ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচিকে ঘিরে ঝাড়খণ্ডে…

ByByNews Desk Aug 13, 2026

বাংলাদেশ হয়ে ফের বাংলায়, নতুন পরিচয়ে কাজ করার ছক ছিল পাক নাগরিক আলমের

কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাবড়া থেকে গ্রেফতার পাক নাগরিক ওয়াহাব আলমের পরিকল্পনা ছিল প্রথমে বাংলাদেশে পালিয়ে যাওয়া।…

ByByNews Desk Aug 13, 2026

বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি ব্রিকস দেশগুলি: নির্মলা সীতারামন

জয়পুর, ১২ আগস্ট (আইএএনএস): ব্রিকস-এর সদস্য দেশগুলির অর্থনীতি বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হলেও বৃহৎ পরিসরে বেসরকারি…

ByByNews Desk Aug 12, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনের ২০ দিন, দুই দাবিতে এখনও অচলাবস্থা

রাঁচি, ১২ আগস্ট (আইএএনএস): নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে ঝাড়খণ্ডের রাঁচিতে পড়ুয়াদের চলমান আন্দোলন বুধবার ২০ দিনে পড়ল।…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top