News Flash

  • Home
  • বিনোদন
  • সাত পাকে বাঁধা পড়লেন টলি অভিনেত্রী অনামিকা ও অভিনেতা উদয়
Image

সাত পাকে বাঁধা পড়লেন টলি অভিনেত্রী অনামিকা ও অভিনেতা উদয়

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন টলিউদের অভিনেত্রী অনামিকা চক্রবর্তী ও অভিনেতা উদয় প্রতাপ সিংহ। তাঁদের প্রেমের গল্প অজানা ছিল না কারোরই। শোনা গিয়েছিল, এই মাসের শেষেই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। সেইমতো, ২৮ তারিখ, বুধবার বিয়ে সারলেন টলিপাড়ার এই জুটি।

খুব একটা বেশি ধুমধাম করে নয়, কাছের বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজন নিয়ে সাদামাটাভাবেই বিয়েটা করলেন ‘এখানে আকাশ নীল’ খ্যাত অনামিকা এবং ‘মিঠাই’ ও ‘নিম ফুলের মধু’ খ্যাত উদয় ।লাল বেনারসি সাজে বধূবেশ নয়, একেবারে ছিমছাম অথচ অত্যন্ত আভিজাত্যেই আয়োজন করা হয়েছিল বর কনের সাজ থেকে শুরু করে অনুষ্ঠানের সাজসজ্জার। একটি হালকা পিচ রঙের ডিজাইনার শাড়ি পরেছিলেন অনামিকা। গলায়, কানে ও হাতে ছিল মানানসই ছিমছাম গয়না। খোলা চুলের মাঝখানে সিঁথি আর সেখানেই ঝলমল করছে লাল সিঁদুর। নববধূর সাজ বলতে এটুকুই। অন্যদিকে উদয় প্রতাপ পরেছিলেন একটি সাদা কাজ করা শেরওয়ানি। বর বধূ দুজনের গলাতেই ছিল গোলাপের মালা। সিঁদুরদান করে আইনি বিয়ে সারেন দুজনেই। আর তারপরে জাস্ট ম্যারেড লেখা কেক কাটেন।

সোশ্যাল মিডিয়ায় বিয়ের আদুরে ছবি শেয়ার করে নিয়েছেন অনামিকা। লিখেছেন, আমাদের জীবনের একটা নতুন শুরু। আমরা অবশেষে এটা করতে পারলাম।’ এরপরে উল্লেখ করে দিয়েছেন বিয়ের তারিখ। উল্টো রথের দিনই বিয়ে সারেন এই জুটি।

Releated Posts

প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা কে. ভাগ্যরাজ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী বিজয় ও রাজ্যপালের

চেন্নাই, ২৭ জুন (আইএএনএস): প্রখ্যাত অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার কে. ভাগ্যরাজ শনিবার চেন্নাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন।…

ByByNews Desk Jun 27, 2026

২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিন ফার্নান্ডেজের

নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে করা বিশেষ অনুমতি…

ByByNews Desk Jun 25, 2026

এএমএমএ-র সংকট কেটে যাবে, আশাবাদী মাম্মুট্টি

কোচি/নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): মালয়ালম চলচ্চিত্র শিল্পের শিল্পী সংগঠন অ্যাসোসিয়েশন অব মালায়ালাম মুভি আর্টিস্টস (এএমএমএ)-কে ঘিরে চলমান সংকট…

ByByNews Desk Jun 24, 2026

অম্বুবাচী উপলক্ষে মা কামাখ্যাকে স্মরণ লিসা রায়ের, ‘কিছু তীর্থযাত্রা কখনও শেষ হয় না’

মুম্বই, ২৪ জুন (আইএএনএস): অম্বুবাচী মেলার সূচনাকে কেন্দ্র করে মা কামাখ্যাকে স্মরণ করে আবেগঘন বার্তা শেয়ার করলেন অভিনেত্রী…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top