News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বিষ্ণুপুরে কনভয় রোখার পর রাহুল গান্ধীকে হেলিকপ্টারে হিংসাজর্জর জেলায় যাওয়ার নির্দেশ পুলিশের
Image

বিষ্ণুপুরে কনভয় রোখার পর রাহুল গান্ধীকে হেলিকপ্টারে হিংসাজর্জর জেলায় যাওয়ার নির্দেশ পুলিশের

ইমফল, ২৯ জুন ২০২৩ (হি.স.) : বিষ্ণুপুরে কনভয় রোখার পর নিরাপত্তাজনিত কারণে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে হেলিকপ্টারে হিংসাজর্জর জেলাগুলিতে যাওয়ার নির্দেশ দিয়েছে মণিপুর পুলিশ প্রশাসন। সে অনুযায়ী একটি হেলিকপ্টারে উড়ে ইমফল ফিরে এসেছেন।

দুদিনের সফরসূচি নিয়ে আজ বৃহস্পতিবার সকালে মণিপুরের ইমফল বিমানবন্দরে অবতরণ করেছেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী। বিমানবন্দর থেকে তাঁকে নিয়ে কনভয় ছুটে হিংসাজর্জর চূড়াচাঁদ জেলার উদ্দেশ্যে। কিন্তু মাঝপথে বিষ্ণুপুর জেলায় প্রবেশের পর বিষ্ণুপুর থানার সামনে রাহুলের কনভয়ের পথ আগলে ধরে তাঁকে রুখে দিয়েছেন অসংখ্য জনতা।কনভয়কে আটকানোর পর রাহুল গান্ধীকে একটি হেলিকপ্টারের ব্যবস্থা করে দেওয়া হয়। তাতে চড়ে তিনি চলে আসেন ইমফলে। এখান থেকে তিনি তাঁর পরবর্তী সফরসূচি ঠিক করবেন।

এদিকে বিষ্ণুপুরে জনতার হাতে বাধার সম্মুখিন হয়ে ক্ষুব্ধ রাহুলের দাবি, সড়কপথে বাধা দিলেও তিনি তাঁর সফর চালিয়ে যাবেন। তাঁর অভিয়োগ, শরণার্থী শিবিরে হিংসার শিকার নাগরিকদের সঙ্গে কথা বলতে না দেওয়ার পিছনে সরকারের হাত রয়েছে। সরকারের ইশরাতেই কতিপয় মানুষ তাঁর কনভয় আটকে দিয়েছেন, অভিযোগ রাহুলের।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top