News Flash

  • Home
  • খেলা
  • দলিপ ট্রফি শুরুতেই মনিশংকরের চমক প্রথম ইনিংসেই পাঁচ উইকেট দখল
Image

দলিপ ট্রফি শুরুতেই মনিশংকরের চমক প্রথম ইনিংসেই পাঁচ উইকেট দখল

সেন্ট্রাল জোন: ১৮২,

ইস্ট জোন: ৩২/২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন।। শুরুতেই মনির দুর্দান্ত চমক। আমাদের মনি। পুরো নাম মনি শংকর মুরাসিং। প্রথম ম্যাচের প্রথম ইনিংসে একেবারে পাঁচ উইকেট দখল। জাতীয় ক্রিকেটে, দলীপ ট্রফির আসরে পূর্বাঞ্চলের হয়ে মনি শংকর আজ প্রথম দিনেই ভীষণ আলোচিত নাম। সেন্ট্রাল জোনের বিরুদ্ধে ইস্ট জোনের খেলা। আলু-র ক্রিকেট স্টেডিয়ামে দলীপ ট্রফির প্রথম ম্যাচ। টস জিতে সেন্ট্রাল জোন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ‌ বিবেক সিং, হিমাংশু মন্ত্রী, কুনাল চান্দেজা পাশাপাশি রিঙ্কু সিং এর মত ব্যাটসম্যানরাও যখন ব্যাট হাতে মারকুটে ভূমিকায়, তখন রুদ্রমূর্তি ধারণ করে মনিশঙ্কর মুরাসিং। একাই ৫ উইকেট তুলে নেয় স্রেফ ৪২ রানের বিনিময়ে। সেন্ট্রাল জোন ৭১.৪ ওভার খেলে ১৮২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে রিংকু সিং সর্বাধিক ৩৮ রান পায়। এছাড়া হিমাংশু মন্ত্রীর ২৯ রান, উইকেট রক্ষক উপেন্দ্র যাদবের ২৫ রান, ওপেনার বিবেক সিং-এর ২১ রান উল্লেখযোগ্য। মনিশঙ্করের পাঁচ উইকেটের পাশাপাশি শাহবাজ পেয়েছে রিংকু সিং ও শুভম শর্মার দুটি উইকেট। এছাড়া ঈশান পোড়েল ও শাহবাজ নাদিম পেয়েছে একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ইস্ট জুন ১২ ওভার ব্যাটিং এর সুযোগ পায়। ইতোমধ্যে দুই উইকেট হারিয়ে ইস্ট জুন ৩২ রান সংগ্রহ করেছে‌। শান্তনু মিশ্র ছয় রানে এবং অধিনায়ক ঈশ্বরণ শূন্য রানে প্যাভিলিয়নের ফিরলেও সুদীপ কুমার ঘরামী ১৯ রানে এবং সশাহবাজ নাদিম ৬ রানে উইকেটে রয়েছেন। সেন্ট্রাল জোনের আবেশ খান একাই দুটি উইকেট পেয়েছেন।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top