News Flash

  • Home
  • দেশ
  • গয়েরকাটায় এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনায় মৃত্যু বাম নেতার, গুরুতর আহত ২
Image

গয়েরকাটায় এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনায় মৃত্যু বাম নেতার, গুরুতর আহত ২

গয়েরকাটা, ২৮ জুন (হি. স.) : জলপাইগুড়ির বানারহাটে এশিয়ান হাইওয়ে ৪৮-এ ছোট গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় মৃত্যু হল এক সিপিআইএম নেতার। গুরুতর আহত হয়েছেন দু’জন। বুধবার ঘটনাটি ঘটেছে ।

জানা গেছে, মৃত সিপিআইএম নেতার নাম কানু রায় (৫৫)। তিনি সারা ভারত কৃষক সভার বানারহাট ব্লক কমিটির সম্পাদক ছিলেন। বাড়ি বানারহাটের দুরামারি এলাকায়। এদিন দুপুরে কানু রায় সহ দু’জন বাইকে চেপে যাচ্ছিলেন। ধীরেন দোকান এলাকায় একটি ছোট গাড়ির সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুই বাইক আরোহী ও ছোট গাড়িটির চালক গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কানু রায়কে মৃত বলে ঘোষণা করা হয়।
এদিকে, ঘটনার পর পুলিশ দেরি করে আসায় ক্ষোভ ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা। পরে ধূপগুড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Releated Posts

বিশ্ব উৎপাদন কেন্দ্র হিসেবে ভারতের উত্থানে ৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত নীতি আয়োগের

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): ভারতকে বিশ্বের অন্যতম প্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চারটি উচ্চ সম্ভাবনাময় ক্ষেত্র…

ByByNews Desk Aug 13, 2026

পুরনো বাস সংস্কারে কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন-র আর্থিক লাভ, বললেন কেরলের পরিবহণমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১৩ আগস্ট (আইএএনএস): রাজ্য সরকারের ১০০ দিনের কর্মসূচির আওতায় কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন-এর বাস সংস্কার প্রকল্প…

ByByNews Desk Aug 13, 2026

‘হর ঘর তিরঙ্গা’ দেশবাসীর মনে দেশপ্রেম ও গৌরবের অনুভূতি আরও শক্তিশালী করছে: অমিত শাহ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান দেশের প্রতিটি মানুষের মনে দেশপ্রেম ও গর্বের অনুভূতিকে আরও শক্তিশালী…

ByByNews Desk Aug 13, 2026

‘অত্যন্ত লজ্জার’: হলদ্বানিতে খার্গের সভাস্থল ‘শুদ্ধিকরণ’ নিয়ে বিজেপি-আরএসএসকে নিশানা বিরোধীদের

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের হলদ্বানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সভাস্থল ‘শুদ্ধিকরণ’-এর অভিযোগকে কেন্দ্র করে বিজেপি ও রাষ্ট্রীয়…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top