News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজ্যপালের উপাচার্য নিয়োগ বৈধ, অবিলম্বে ১০ উপাচার্যের বেতন চালু করার নির্দেশ হাইকোর্টের
Image

রাজ্যপালের উপাচার্য নিয়োগ বৈধ, অবিলম্বে ১০ উপাচার্যের বেতন চালু করার নির্দেশ হাইকোর্টের

কলকাতা, ২৮ জুন (হি.স.) : রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোসের উপাচার্য নিয়োগ একেবারে বৈধ। এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট। অবিলম্বে বেতন বন্ধ করা ১০ উপাচার্যের বেতন চালু করার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। সবমিলিয়ে প্রায় ১৩টি বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন হয়ে পড়েছিল। এই বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে অন্তর্বর্তী দায়িত্বপ্রাপ্ত উপাচার্যদেরই মেয়াদ বৃদ্ধির সুপারিশ করে রাজভবনে প্রস্তাব পাঠিয়েছিল উচ্চশিক্ষা দফতর। কিন্তু সেই প্রস্তাব না মেনে একের পর এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। যাদবপুর, কল্যাণী, কাজী নজরুল, বর্ধমান বিশ্ববিদ্যালয়-সহ মোট ১০টি বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল। রাজ্যের অভিযোগ ছিল, তাঁদের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই এই উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল। এই নিয়ে রাজ্য-রাজ্যপালের সংঘাত চরমে উঠেছিল। আদালতে যায় রাজ্য। বুধবার সেই মামলার শুনানিতে ধাক্কা খেল রাজ্যই।

এদিন আদালতের তরফে সাফ জানানো হয়েছে, উপাচার্য নিয়োগের এক্তিয়ার রয়েছে রাজ্যপালের। অর্থাৎ নিয়মবিরুদ্ধ কোনও কাজ করেননি রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দশটি বিশ্ববিদ্যালয়ে যাদের নিয়োগ করেছিলেন রাজ্যপাল, তাঁরাই দায়িত্বে বহাল থাকবেন বলে নির্দেশ আদালতের। পাশাপাশি, অবিলম্বে এই উপাচার্যদের বেতন চালুর নির্দেশও দিয়েছে আদালত। প্রসঙ্গত, রাজ্যপালের নিয়োগ বৈধ নয় বলে দাবি করে ১০ উপাচার্যের বেতন বন্ধ করেছিল রাজ্য।

Releated Posts

জুলাইয়ে ভারতের পণ্য ও পরিষেবা রফতানি ১৩.৩১% বেড়ে ৮০ বিলিয়ন ডলার পার

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): চলতি বছরের জুলাইয়ে ভারতের পণ্য ও পরিষেবা মিলিয়ে মোট রফতানি ১৩.৩১ শতাংশ বেড়ে ৮০.১৪…

ByByNews Desk Aug 13, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারত-ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর বৈঠক

লখনউ, ১৩ আগস্ট (আইএএনএস): প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করা, যৌথ প্রশিক্ষণের পরিধি বাড়ানো এবং সামরিক দক্ষতা বিনিময় বৃদ্ধির…

ByByNews Desk Aug 13, 2026

আরজি কর ধর্ষণ-খুনের মামলায় তৃণমূল নেতা নির্মল ঘোষ গ্রেফতার

কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২০২৪ সালে মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও…

ByByNews Desk Aug 13, 2026

মধ্যপ্রদেশে টরেন্ট গ্রুপের ৪৩,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ, তৈরি হবে ১৫,০০০-এরও বেশি কর্মসংস্থান

ভোপাল, ১৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশে জ্বালানি-সহ বিভিন্ন ক্ষেত্রে ৪৩,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করতে চলেছে টরেন্ট গ্রুপ। এই…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top