News Flash

  • Home
  • দেশ
  • আবারও গুলি চলল দিনহাটায়, এ বার জখম তৃণমূল প্রার্থীর ভাই, অভিযোগ খারিজ করল বিজেপি
Image

আবারও গুলি চলল দিনহাটায়, এ বার জখম তৃণমূল প্রার্থীর ভাই, অভিযোগ খারিজ করল বিজেপি

কোচবিহার, ২৮ জুন (হি.স.): আবারও উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার জেলার দিনহাটা। এ বার দিনহাটার গীতালদহ-১ পঞ্চায়েতের বিদায়ী প্রধান বিজলী খাতুনের ভাই শাহানুর হককে গুলি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর জখম শাহানুরকে প্রথমে দিনহাটা প্রথমে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁকে কোচবিহারে স্থানান্তরিত করার পরামর্শ দেন। আপাতত কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। মঙ্গলবার রাতের ঘটনা।

শাসক দল সূত্রের খবর, মঙ্গলবার রাত ১১টা নাগাদ গীতালদহে তৃণমূলের প্রার্থী বিজলী খাতুনের নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তাঁর ভাই শাহানুর। দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হন শাহানুর। গুলি তাঁর পেটে লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার (২৭ জুন) ভোর পাঁচটা নাগাদ এই গীতালদহেরই জারিধরলা এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। গুলিবিদ্ধ হন চার জন তৃণমূল কর্মী।

Releated Posts

‘মন কি বাত’-এ ডোমিনিকান প্রজাতন্ত্রের বৈদিক চর্চার প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ভারতীয় সংস্কৃতি’

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ভারতীয় সংস্কৃতি, সঙ্গীত, আধ্যাত্মিকতা এবং প্রাচীন ঐতিহ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে…

ByByNews Desk Jun 28, 2026

বাগনানের বিজেপি কর্মী খুনে মূল অভিযুক্ত শেখ সইফুদ্দিন গ্রেফতার, এখনও পলাতক ৪০ জন

কলকাতা, ২৮ জুন (আইএএনএস): হাওড়া জেলার বাগনানের বিজেপি কর্মী প্রশান্ত দে খুনের ঘটনায় মূল অভিযুক্ত শেখ সইফুদ্দিনকে গ্রেফতার…

ByByNews Desk Jun 28, 2026

বহু কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ক্রয় দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন ডিজিএইচএস প্রধান ডা. বৎসলা আগরওয়াল

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ওষুধ, অস্ত্রোপচার-সংক্রান্ত সামগ্রী এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় বহু কোটি টাকার অনিয়মের অভিযোগে দিল্লি সরকারের…

ByByNews Desk Jun 28, 2026

অসম্পূর্ণ নথি নিয়ে কৈলাস মানসসরোবর যাত্রা শুরু না করার পরামর্শ ভারতের

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে কৈলাস মানসসরোবর যাত্রায় যেতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top