News Flash

  • Home
  • বিনোদন
  • কামাখ্যা মন্দিরে বলিউড অভিনেত্রী কঙ্গনা, করলেন যজ্ঞ ও পুজো ‘কামাখ্যা মন্দিরই বিশ্বের একমাত্র ধর্মস্থল যেখানে নারীর যৌনাঙ্গের পূজা হয়, এখানে শক্তির অদ্ভুত সঞ্চার হয়’
Image

কামাখ্যা মন্দিরে বলিউড অভিনেত্রী কঙ্গনা, করলেন যজ্ঞ ও পুজো ‘কামাখ্যা মন্দিরই বিশ্বের একমাত্র ধর্মস্থল যেখানে নারীর যৌনাঙ্গের পূজা হয়, এখানে শক্তির অদ্ভুত সঞ্চার হয়’

গুয়াহাটি, ২৮ জুন (হি.স.) : অম্বুবাচির পর-পর গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত বিশ্ববিখ্যাত শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে এসেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। পুরোহিতদের মুখনিসৃত মন্ত্র উচ্চারণের মাধ্যমে নানা উপাচারে মায়ের পুজো ও যজ্ঞ করে যাচ্ঞা করলেন আশিস।

গতকাল রাতেই গুয়াহাটি এসেছিলেন বলিউড অভিনেত্রী ‘ইমারজেন্সি’-র নায়িকা কঙ্গনা রানাওয়াত। রাত কাটিয়েছেন মন্দির চত্বরে রাজ্য সরকারের অতিথিশালায়। প্রিয় অভিনেত্রী মা কামাখ্যার পুজো দিতে এসেছেন, দাবানলের মতো ছড়িয়ে পড়ে খবর। ফলে কাতারে কাতারে ভিড় জমান ফ্যানকুল। সঙ্গে মিডিয়ার লোকজনও। ভিড় সামাল দিতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। এরই ফাঁকে ক্ষণিকের জন্য সাংবাদিকদের মুখোমুখিও হয়েছেন তিনি। হাসিমুখে সব প্রশ্নের সংক্ষিপ্ত উত্তরও দিয়েছেন কঙ্গনা।

সাংবাদিকদের এক প্ৰশ্নের উত্তর দিতে গিয়ে কঙ্গনা বলেন, প্রতি বছর অম্বুবাচির সময় আসার অদম্য ইচ্ছা থাকে তাঁর। কিন্তু সময়াভাবে তা হয়ে ওঠে না। তবে গত ২০২১ সালে অম্বুবাচির সময় এসে মায়ের পুজো দিয়েছেন। তিনি বলেন, কামাখ্যা মন্দিরই বিশ্বের একমাত্র ধর্মস্থল যেখানে একজন নারীর যৌনাঙ্গ, ডিম্বাশয় এবং প্রজনন অঙ্গের পূজা করা হয়। এটি পবিত্র স্থান এক শক্তিপীঠ্য এখানে শক্তির অদ্ভুত সঞ্চার হয়, বলেন তিনি।

তাঁর নতুন ছায়াছবি ‘ইমারজেন্সি’ সম্পর্কে এক জিজ্ঞাসার সহাস্য জবাবে বলেন, চলতি বছরের ২৪ নভেম্বর ছবিটি মুক্তি পাবে। সবাইকে নিয়ে দেখবেন্। এই ছবিকে নিয়ে তাঁর অনেক প্রত্যাশা, বলেন নায়িকা।

এদিকে তিনি তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘আজ কামাখ্যা মাই কে মন্দির মে দর্শন কিয়ে…ইস মন্দির মে জগতজননী মাইয়া কি যোনী রূপ মে পূজা হোতি হ্যায়…ইয়ে মাই কি শক্তি কা বিরাট রূপ হ্যায় জাঁহা মাই কো মাস ওউর বলি কা ভোগ লাগতা হ্যায়, ইয়ে পবিত্র স্থান এক শক্তিপীঠ হ্যায়…জাঁহা শক্তি কা অদ্ভুত সঞ্চার হ্যায়…কভি গুয়াহাটি আনা হুয়া তো দর্শন জরুর করেঁ…জয় মাই কি’

Releated Posts

তদন্ত চলাকালীন জ্যাকলিন ফার্নান্ডেজ সহযোগিতা করেননি: দিল্লি আদালতকে জানাল ইডি

নয়াদিল্লি, ১১ মে (আইএএনএস): কথিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যুক্ত ২০০ কোটি টাকার অর্থ পাচার মামলায় ‘অ্যাপ্রুভার’ (রাষ্ট্রপক্ষের…

ByByTaniya Chakraborty May 11, 2026

পরাজয়ের পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা পরিচালক রাজ চক্রবর্তীর

কলকাতা, ৮ মে(আইএএনএস): টলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজক-পরিচালক তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজ চক্রবর্তী রাজনীতি থেকে…

ByByTaniya Chakraborty May 8, 2026

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রয়াত অভিনেতা সন্তোষ নায়ার

তিরুবনন্তপুরম, ৫ মে (আইএএনএস): মালয়ালম চলচ্চিত্র জগতের পরিচিত মুখ সন্তোষ নায়ার (৬৫) মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার…

ByByNews Desk May 5, 2026

বিজয়কে শুভেচ্ছা টাইগার শ্রফের: “মানুষের বিশ্বাস দেখার মতো”

চেন্নাই, ৪ মে (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফলে অভিনেতা-রাজনীতিক বিজয়-এর দল এগিয়ে থাকতেই তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top