News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুরাতন মোটরস্ট্যান্ডে পরিত্যাক্ত হোটেলে অগ্ণিকান্ড, অল্পতে রক্ষা
Image

পুরাতন মোটরস্ট্যান্ডে পরিত্যাক্ত হোটেলে অগ্ণিকান্ড, অল্পতে রক্ষা



 নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷   সোমবার রাতে পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় একটি পরিত্যক্ত হোটেলে অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটে৷ তবে দমকল বাহিনীর তৎপরতায় আগুন বেশিদূর গড়াতে পারেনি৷ রাজধানীর আগরতলা শহরের পুরাতন মোটরস্ট্যান্ড এলাকার অলিগলিতে নেশাখোর ও নেশা কারবারিদের আড্ডাখানা প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে৷ পুলিশের চোখে ধুলো দিয়েই তারা তাদের অসামাজিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে৷ পুরনো মোটরস্ট্যান্ড এলাকার একটি পরিত্যক্ত হোটেলে প্রতিনিয়তই তারা আড্ডা জমায় বলে অভিযোগ৷ বিষয়টি পূর্ব থানার পুলিশের নজরেও আনা হয়েছে৷ সোমবার রাতে ওই পরিত্যক্ত হোটেলে অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটে৷ আগুন দেখে স্থানীয় লোকজনরা সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন৷ খবর পেয়ে দমকল বাহিনীর জোয়ানরা ছুটে এসে আগুন আয়তে আনে৷ ফলে বড় ধরনের কোন দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি৷ এই ঘটনার পর স্থানীয় মানুষজন পুলিশের দিকেও আঙ্গুল তুলেছেন৷ পূর্ব থানার নাকের ডগায় প্রতিনিয়ত নেশাখোর ও নেশা কারবারিদের আড্ডা জমলেও পুলিশ কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সক্ষম হচ্ছে না তা নিয়েও প্রশ্ণ তুলেছেন অনেকেই৷ পুলিশ কঠোর মনোভাব গ্রহণ করলে এলাকার পরিবেশ এভাবে কলুষিত হতো না বলে তাদের দাবি৷

Releated Posts

বাঁশপুকুরে পুলিশের অভিযানে দেশি বন্দুক, এসকফ ও গাঁজা উদ্ধার, পলাতক অভিযুক্ত

আগরতলা, ১৮ জুন : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রাপুর থানার পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং…

ByByReshmi Debnath Jun 18, 2026

মরণফাঁদে পরিণত মাটিয়া এলাকার রাস্তা, দ্রুত সংস্কারের দাবিতে ক্ষোভ স্থানীয়দের

আগরতলা, ১৮ জুন : ১ নং সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেজামারা ব্লকের মাটিয়া এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

তৃণমূল স্তরের প্রশাসনিক পর্যালোচনায় ডুকলি ব্লকে পশ্চিম জেলার জেলাশাসকের পরিদর্শন

আগরতলা, ১৮ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনমুখী করে তুলতে বৃহস্পতিবার সকালে পশ্চিম ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

সরকারি জমি দখলের অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও উচ্ছেদের দাবি এলাকাবাসীর

আগরতলা, ১৮ জুন : রাজধানী আগরতলার পূর্ব শিবনগর এলাকার পি. এন. দেব রোড সংলগ্ন সরকারি জমি দখল করে…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top