News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরীক্ষায় ব্যাক পেপার, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছাত্রছাত্রীদের
Image

পরীক্ষায় ব্যাক পেপার, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছাত্রছাত্রীদের


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷  ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজের ছাত্র-ছাত্রীদের ব্যাপক হারে ব্যাক পেপার আসায় ক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ বিক্ষোভ সামিল হয়৷ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে তারা প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করে৷  ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীদের প্রচুর পরিমাণে বেক ব্যাপার এসেছে৷ সেই বিষয় নিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে কলেজ ছাত্রছাত্রীরা৷ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাথে মিলিত হয়৷ এই জটিল সমস্যার সমাধানের জন্য পুনরায় পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা৷ উদ্ভূত পরিস্থিতিতে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের জন্য উপাচার্য একটি বৈঠক আহ্বান করেছেন৷ বৈঠক শেষে এর ব্যাপারে ছাত্র-ছাত্রীদের অবগত করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন৷ অবিলম্বে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে জানিয়েছে৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে অবশেষে আন্দোলনকারীরা তাদের আন্দোলন আপাতত প্রত্যাহার করে নেয়৷

Releated Posts

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026

আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অভিযোগে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অনিয়মের অভিযোগের…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

সোনামুড়ায় যৌথ বাহিনীর বড়সড় মাদকবিরোধী অভিযান, ধ্বংস ৭ লক্ষ গাঁজার চারা; বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা

আগরতলা, ৩ আগস্ট: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমায় যৌথ বাহিনীর পরিচালিত এক বৃহৎ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজার চারা,…

ByByReshmi Debnath Aug 3, 2026

জাতীয় মঞ্চে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন ধর্মনগরের বর্ষা দাস, জিতলেন ‘স্পার্ক মিস ইন্ডিয়া ২০২৬’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর খেতাব

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ আগস্ট: জাতীয় স্তরের সৌন্দর্য ও ব্যক্তিত্ব প্রতিযোগিতা ‘স্পার্ক মিস ইন্ডিয়া ২০২৬’-এ ত্রিপুরার একমাত্র প্রতিনিধি…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top