News Flash

  • Home
  • দেশ
  • ”সফল” আমেরিকা ও মিশর সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী, মোদীকে উষ্ণ অভ্যর্থনা নাড্ডা-সহ বিজেপি নেতৃবৃন্দের
Image

”সফল” আমেরিকা ও মিশর সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী, মোদীকে উষ্ণ অভ্যর্থনা নাড্ডা-সহ বিজেপি নেতৃবৃন্দের

নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.): ”সফল” আমেরিকা ও মিশর সফর শেষে দেশে ফিরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ভোররাতে দিল্লিতে এসে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। সেই মোদীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি, বিজেপি সাংসদ হংস রাজ হংস প্রমুখ। দেশের মাটিতে পা রাখার পর প্রধানমন্ত্রী উষ্ণ অভ্যর্থনা জানান নাড্ডা-সহ বিজেপি নেতৃবৃন্দ।

২০-২৫ জুন এই সময়ে আমেরিকা ও মিশর সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকায় সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি একগুচ্ছ কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। এরপর আমেরিকা থেকে তিনি যান মিশরে, সেখানেও বেশ কিছু কর্মসূচি ছিল মোদীর। মিশর সফর শেষে রবিবারই দেশের উদ্দেশে রওনা দেন মোদী, আর সোমবার ভোররাতে মাতৃভূমিতে এসে পৌঁছন। কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি বলেছেন, এই সফরে প্রধানমন্ত্রী মোদী যে সম্মান পেয়েছেন, তা সমগ্র ভারতবাসীর জন্য। বিজেপি সাংসদ হংস রাজ হংস বলেছেন, “আমরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জনিয়েছি, এবং বলেছি তিনি উজ্জ্বল হয়ে চমকেছেন।”

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top