News Flash

  • Home
  • দিনের খবর
  • মছলন্দপুরে পঞ্চায়েতের প্রচারে জ্যোতিপ্রিয় মল্লিককে তীব্র আক্রমণ সুকান্ত মজুমদারের
Image

মছলন্দপুরে পঞ্চায়েতের প্রচারে জ্যোতিপ্রিয় মল্লিককে তীব্র আক্রমণ সুকান্ত মজুমদারের

বনগাঁ, ২৫ জুন (হি.স.): উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসে জেলার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘ইডি আসছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাঁটু ভাঙতে। উনি একাধিক দুর্নীতিতে যুক্ত’।

এদিন মছলন্দপুরে প্রার্থীদের সমর্থনে ভোটপ্রচারে আসেন সুকান্ত মজুমদার। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘উনি (জ্যোতিপ্রিয়) তো বলেছিলেন বিজেপির হাঁটু ভেঙে দেবেন। এখন ইডি আসছে ওনার হাঁটু ভাঙার জন্য। যা চুরি করেছেন সময় আসছে, সব হিসাব দিতে হবে। উনি তো বস্তাভর্তি চাল – গম বাংলাদেশে বিক্রি করে দিচ্ছিলেন। যার জেরে তাঁর দফতর বদলাতে হল। আগে চুরি করে চাল বিক্রি করতেন এখন গাছ বিক্রি করছেন’।

উল্লেখ্য, করোনার লকডাউন চলাকালীন তৎকালীর রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কেন্দ্রের পাঠানো রেশনের চাল ও গম বাংলাদেশে বিক্রির অভিযোগ ওঠে। ২০২০ সালের অক্টোবরে ঘোজাডাঙা সীমান্তে ১৭৫ ট্রাক গম আটক করে শুল্ক দফতর। যার বাজারমূল্য ছিল প্রায় ১৬ কোটি টাকা। সমস্ত গমের বস্তায় ছিল কেন্দ্রীয় সংস্থা ফুড করপোরেশন অফ ইন্ডিয়ার ছাপ। অভিযোগ, কেন্দ্রের পাঠানো রেশনের সামগ্রী বাংলাদেশে পাচার করছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই অভিযোগ উঠতেই ২০২১ সালে তাকে খাদ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁকে দেওয়া হয় বন দফতরের দায়িত্ব। তার পর তৃণমূল নেতৃত্বের মূল বৃত্ত থেকে দূরে সরে যান তিনি। ২০২১ সালে মন্ত্রীর পেশ করা হলফনামায় জানা যায়, তাঁর মেয়ে প্রায় ৪ কোটি টাকার মালিক। যদিও তাঁর পেশা গৃহশিক্ষকতা।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top