News Flash

  • Home
  • খেলা
  • রৌপ্য জয়ন্তী বর্ষে প্রগতি প্লে সেন্টারের সংবর্ধনা
Image

রৌপ্য জয়ন্তী বর্ষে প্রগতি প্লে সেন্টারের সংবর্ধনা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন।।সংবর্ধিত হলেন ক্রীড়া সংগঠক প্রশান্ত ভৌমিক। একই সঙ্গে সংবর্ধিত হলেন কৃষ্ণনগর ক্লাবের সচিব গৌতম নন্দী। রবিবার প্রগতি প্লে সেন্টারের তরফে এই দুইজনকে অভিনন্দন জ্ঞাপন করা  হলো। প্রগতি প্লে সেন্টারের ২৫বছর পূর্তি উপলক্ষে কোচ নয়ন মনি দেববর্মা উত্তরীয় এবং পুষ্পস্তবক সঙ্গে স্মারক দিয়ে  সংবর্ধিত করলেন প্রশান্ত ভৌমিক এবং গৌতম নন্দীকে। উপস্থিত ছিলেন সেন্টারের খুদে ক্রিকেটাররা সহ অভিভাবকরা ও। খুদে ক্রিকেটারদের উৎসাহ যোগালেন ক্রীড়া সংগঠক প্রশান্ত ভৌমিক।  খেলাধুলার প্রতি সেই ছোট বেলা থেকেই আলাদা একটা আবেগ রয়েছে প্রশান্ত বাবুর। আজো সেই একই আবেগ রয়েছে ওনার মধ্যে। প্রগতি স্কুলের ছাত্র তিনি। তাই এই সেন্টারের সঙ্গে ওনার সম্পর্ক ও দীর্ঘদিনের পুরোনো। প্রগতি প্লে সেন্টার থেকে সংবর্ধনা পেয়ে খুশি হলেন তিনি। আগামী দিনে ও প্রগতি প্লে সেন্টারের পাশে থাকার আশ্বাস দিলেন প্রশান্ত ভৌমিক।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top