News Flash

  • Home
  • খেলা
  • দূরপাল্লার দৌড়ে সৌরভ ও লক্ষ্মীর সাফল্য অব্যাহত
Image

দূরপাল্লার দৌড়ে সৌরভ ও লক্ষ্মীর সাফল্য অব্যাহত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন।। পুরুষ বিভাগে পাঁচ কিলোমিটার দূরত্বের রোড রেসে সাই এসটিসি-র সৌরভ হোসেন প্রথম স্থান পেয়েছে। রানীর বাজার প্লে সেন্টারের মোবারক হোসেন এবং তনয় ভৌমিক যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান পেয়েছে। মহিলা বিভাগে তিন কিলোমিটার দূরত্বের রোড রেসে খেলো ইন্ডিয়া-র লক্ষ্মী রানী ত্রিপুরা প্রথম স্থান পেয়েছে। এছাড়া, সাই এস টি সি-র অনামিকা দেবনাথ ও মৌমিতা শীল যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে। উল্লেখ্য, শনিবারে সামাজিক সংস্থা বিকাশ ভারতী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং আড়ালিয়ার ডঃ বি আর আম্বেদকর কোচিং সেন্টারের সহযোগিতায় আড়ালিয়া এলাকায় সারাজাগানো দূরপাল্লার দৌড় অনুষ্ঠিত হয়েছিল। পুরুষদের চার ও মহিলাদের দুই কিলোমিটার দৌড়ে যথাক্রমে ২৩ জন ও ১৯ জন প্রতিযোগী অংশ নেয়। উপস্থিত ছিলেন ২৭ নং পৌর নিগমের কর্পোরেটার সুভাষ ভৌমিক, সমাজ সেবক নির্মল কর, এলাকার বিশিষ্ট ফুটবলার প্রদীপ দাস ও সংস্থার সচিব মৃনাল কান্তি দত্ত। পুর নিগম ২৬, ২৭ ও ২৮ নং ওয়ার্ডের ছেলে মেয়েরা এই দৌড়ে অংশ নেয়। দৌড় পরিচালনা করেন শারীর শিক্ষক প্রনব অখণ্ড, রাজেশ মজুমদার, পদ্মা দাস, রতন সাহা ও প্রভা দাস প্রমুখ। মহিলাদের বিভাগে ১ম-  অন্তরা ঘোষ, ২য়- রিয়া দেবনাথ, ৩য়- কথঞ্চিতা সূত্রধর। পুরুষদের বিভাগে ১ম, ২য় ও ৩য় যথাক্রমে আকাশ দেবনাথ, অনিকেত শীল ও রাজা চৌধুরী। সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বিকাশ ভারতী ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top