News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোদীর মুকুটে নতুন পালক, ”অর্ডার অফ দ্য নাইল”-এ ভূষিত ভারতের প্রধানমন্ত্রী
Image

মোদীর মুকুটে নতুন পালক, ”অর্ডার অফ দ্য নাইল”-এ ভূষিত ভারতের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি ও কায়রো, ২৫ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে নতুন পালকের সংযোজন। এবার মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান, ”অর্ডার অফ দ্য নাইল”-এ ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ”অর্ডার অফ দ্য নাইল”-এ ভূষিত করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি।

বিগত ৯ বছরের শাসনকালে প্রধানমন্ত্রী মোদী বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। ”অর্ডার অফ দ্য নাইল” হল ১৩-তম সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। প্রধানমন্ত্রী মোদী তাঁর মেয়াদের শেষ ৯ বছরে যে পুরষ্কারগুলি পেয়েছেন তার মধ্যে রয়েছে- পাপুয়া নিউ গিনির ”কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ লোগোহু”, ”কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি”, পালাউ প্রজাতন্ত্রের ইবাকল অ্যাওয়ার্ড, অর্ডার অফ দ্য অর্ডার ড্রুক গ্যালপো, মার্কিন সরকার কর্তৃক লিজিয়ন অফ মেরিট।
মিশর সফরের দ্বিতীয় তথা শেষ দিনে, রবিবার (২৫ জুন) মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে সাক্ষাৎ করেন মোদী। মিশরের প্রেসিডেন্সিয়াল প্যালেসে ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মিশরীয় প্রেসিডেন্ট। দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠকের পর, প্রধানমন্ত্রী মোদীকে মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করেন প্রেসিডেন্ট এল সিসি। এর আগে ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসিকে।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top