News Flash

  • Home
  • খেলা
  • হেমন্ত-‌র হ্যাটট্রিক, উমাকান্তকেহারিয়ে ২য় জয় বিবেকানন্দ ক্লাবের
Image

হেমন্ত-‌র হ্যাটট্রিক, উমাকান্তকেহারিয়ে ২য় জয় বিবেকানন্দ ক্লাবের

বিবেকানন্দ-‌৮ উমাকান্ত সি সি-‌০
(‌হেমন্ত-‌হ্যাটট্রিক, জোষেফ-‌২, মাসুম-‌‌২, জুয়েল)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুন।।
উমাকান্ত কোচিং সেন্টারকে বিধ্বস্ত করে দ্বিতীয় জয় পেলো বিবেকানন্দ ক্লাব। ৩ ম্যাচ খেলে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত‌ তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে নারায়ন দেবনাথের দল বিবেকানন্দ ক্লাব ৮-‌০ গোলে হারালো উমাকান্ত কোচিং সেন্টারকে। বিজয়ী দলের হেমন্ত দেববর্মা হ্যাটট্রিক করেন। ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকে বিবেকানন্দ ক্লাবের ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও ছিলো এগিয়ে। শুরুতেই মাসুম আহমেদের জোড়ালো শটে উমাকান্ত সি সি-‌র রক্ষণভাগে চিড় ধরে। প্রথম গোল পেতে বিবেকানন্দ ক্লাবকে অপেক্ষা করতে হয় মাত্র ১২ মিনিট। হেমন্ত দেববর্মার গোলে এগিয়ে যায় বিবেকানন্দ ক্লাব। শুরুতেই গোল হজম করে সমতা ফেরানোর জন্য তেড়েফুড়ে খেলা শুরু করে উমাকান্ত সি ইস-‌র ফুটবলাররা। কিন্তু বিপক্ষের রক্ষণভাগকে টলাতে পারেননি। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন হেমন্ত দেববর্মা। প্রথমার্ধের শেষ মিনিটে জোষেফ মারাক ব্যাবধান আরও বাড়ান। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্যবধান বাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেন বিবেকানন্দ ক্লাবের ফুটবলাররা। ওই সময় উমাকান্ত-‌র ফুটবলারদের দমের অভাব দেখা দেয়। ওই সুযোগের পুরো ফায়দা তুলেন বিবেকানন্দ ক্লাবের ফুটবলাররা। ৪৮ ও ৫০ মিনিটে জুয়েল দেববর্মা, ৬৩ মিনিটে হ্যাটট্রিক করেন হেমন্ত দেববর্মা, ৬৫ এবং ৮৮ মিনিটে পরপর দুটি গোল করেন মাসুম আহমেদ। রেফারি অরিন্দম মজুমদার হলুদ কার্ড দেখান বিজীত দলের সুজয় দেবনাথকে।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top