News Flash

Image

খোয়াইয়ে অচৈতন্য অবস্থায় মহিলা উদ্ধার


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷  খোয়াই থানা এলাকার সোনাতলার বাসুদেব বাড়ি  সংলগ্ণ এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে৷  খোয়াইয়ের সোনাতলা বাসুদেব বাড়ি এলাকায় এক অজ্ঞতা পরিচয় মহিলাকে পড়ে থাকতে দেখেন  স্থানীয় লোকজনরা৷ তাতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকাবাসীদের মধ্যে৷ঘটনা বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ৷এক অজ্ঞতা পরিচয় মহিলাকে রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা  খোয়াই থানার পুলিশকে খবর দেন৷
খবর পেয়ে ছুটে আসে পুলিশ৷ পুলিশ এসে অজ্ঞাত পরিচয় অচৈতন্য মহিলাকে সেখান থেকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে৷ এখনো পর্যন্ত মহিলার পরিচয় পাওয়া যায়নি৷ কিভাবে ওই মহিলা ও চৈতন্য অবস্থায় রাস্তার পাশে পড়ে রইল তা নিয়ে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top