News Flash

Image

দুই বাইকের সংঘর্ষে গুরুতর আহত তিন


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷  তেলিয়ামুড়া অমরপুর সড়কের সাত মাইল এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন৷ ঘটনা বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়া থানাধীন তেলিয়ামুড়া অমরপুর সড়কের সাতমাইল এলাকায়৷ আহতরা হল রাজেশ দেববর্মা, জুবিতা দেববর্মা, ভি কাইপেং৷ ঘটনার বিবরণে জানা যায়,, ভি কাইপেং খোয়াই থেকে অম্পিতে যাচ্ছিল মোটরবাইক চালিয়ে৷ অপর দিক থেকে রাজেশ দেববর্মা এবং জুবিতা দেববর্মা মোটরবাইক করে তেলিয়ামুড়ার  দিকে আসছিল৷ দুইটি মোটর বাইক তেলিয়ামুড়া অমরপুর সড়কের সাতমাইল এলাকায় আসতেই মুখোমুখি সংঘর্ষ ঘটে৷  চালকদের দ্রুতগামীতা ও অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷এতে আহত হয় তিনজন৷  দমকল কর্মীরা আহত অবস্থায় থাকা তিনজনকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল নিয়ে আসে৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top