News Flash

Image

দুর্গাচৌমুহনীতে খাদ্য দপ্তরের অভিযান


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ পাইকারি বাজার ও খুচরো বাজারে  নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যের সামঞ্জস্য বজায় রাখার লক্ষ্যে সদর মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর আগরতলা শহরের লেক চৌমুহনী ও দুর্গা চৌমুহনী বাজারে অভিযান চালানো হয়৷ প্রতি বছরই বর্ষা মরশুমে বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী অত্যধিক মূল্য বৃদ্ধি ঘটে থাকে৷ একাংশের অতি মুনাফালোভী ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি ঘটিয়ে থাকে৷ জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়লে সেই সুযোগকে কাজে লাগিয়ে মানুষের পকেট কাটার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালায় একাংশের মজুদদাররা৷ তাতে সংকটে পড়েন সাধারণ মানুষ৷ খেটে খাওয়া শ্রমিক দিন- মজুর অংশের মানুষ তাতে অসহায় হয়ে পড়েন৷ প্রতিবছর এ ধরনের ঘটনা ঘটলেও প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় তেমন কোন সাফল্য পায় না বললেই চলে৷ অবশ্য এবছর খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরই সুশান্ত চৌধুরী বাজার নিয়ন্ত্রণের জন্য ব্যবসায়ী সংগঠনের নেতাদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন৷ প্রতিটি মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে  নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য বাজারে নজরদারি বজায় রাখার ব্যবস্থা করতে৷ সেই নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার রাজধানীর আগরতলা শহরের লেক চৌমুহনী ও দুর্গা চৌমুহনী বাজারে  মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন দোকানপাটে তল্লাশি চালানো হয়৷  সদরের ডিসিএম প্রদীপ ভৌমিকের নেতৃত্বে অভিযান চলাকালে ব্যবসায়ীদের এসব বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে৷ কৃত্রিম সংকট ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি ঘটলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top