News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্যাস সিলিন্ডারে আগুন, অল্পতে রক্ষা পুরো বাড়ি
Image

গ্যাস সিলিন্ডারে আগুন, অল্পতে রক্ষা পুরো বাড়ি


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ শ্রাদ্ধ অনুষ্ঠানের রান্না করতে গিয়ে বিপত্তি৷ রান্নার এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে  আচমকা আগুন লেগে যাওয়ায়  মুহূর্তের মধ্যে সমগ্র এলাকা জুড়ে আতঙ্ক দেখা দেয়৷ ঘটনা মধ্যকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে বালুছড়া এলাকায় বৃহস্পতিবার দুপুর নাগাদ এই ঘটনা ঘটে৷ ঘটনার বিবরণে জানা যায়,, বালুছড়া এলাকার বাসিন্দ জমিদার দেবের বাড়িতে একটি শ্রদ্ধা অনুষ্ঠান চলছিল৷ সেই সময় তেলিয়ামুড়া থেকে একটি এলপিজি গ্যাস সিলিন্ডার উনার বাড়িতে আনা হয়েছিল রান্না করার জন্য৷ রান্নার কাজে ব্যবহার করার সময় আচমকা এই এলপিজি গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়৷ এই ঘটনায় বাড়িতে উপস্থিত লোকজনরা  মুহূর্তের মধ্যেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে ৷ পরবর্তীতে বাড়িতে উপস্থিত অন্যান্য লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করে তড়িঘড়ি তেলিয়ামুড়া দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে গিয়ে গ্যাস সিলিন্ডারে লাগা আগুন নিভিয়ে ফেলে৷  এ ঘটনায় অল্পেতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা মিলেছে৷

Releated Posts

স্টকিং বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: নারীদের নিরাপত্তা ও সচেতনতা আরও জোরদার করতে জাতীয় মহিলা কমিশন দেশের সব রাজ্য…

ByByReshmi Debnath Jul 30, 2026

কৃষকরাই অন্নদাতা, তাঁদের উন্নয়নেই দেশের অগ্রগতি: কৃষিমন্ত্রী

আগরতলা, ৩০ জুলাই: কৃষকরা যদি কৃষিপণ্য উৎপাদন বন্ধ করে দেন, তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়। কৃষি ব্যবস্থা ভেঙে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার শিক্ষার্থীদের চারদিনের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি

আগরতলা, ৩০ জুলাই : জাতীয় সংহতি, সাংস্কৃতিক সম্প্রীতি এবং যুবসমাজের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যে অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার উদয়পুরস্থিত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

মানবপাচার রোধে সক্ষমতা বৃদ্ধির কর্মশালার আয়োজন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের

আগরতলা, ৩০ জুলাই: সীমান্ত এলাকায় মানবপাচার প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top