News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সহকর্মীকে হত্যার দায়ে ইটভাট্টার শ্রমিকের দশ বছরের কারাদন্ড
Image

সহকর্মীকে হত্যার দায়ে ইটভাট্টার শ্রমিকের দশ বছরের কারাদন্ড


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷  সহকর্মী হত্যার দায়ে ইটভাটার শ্রমিককে ১০ বছরের সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা এবং অনাদায়ে আরো ২ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন পশ্চিম লার জেলা ও দায়রা আদালত৷  বৃহস্পতিবার   সদরের জেলা ও দায়রা জজ আদালতের মাননীয় বিচারপতি শুভাশীষ শর্মা রায় অপরাধী বন্ধন ঝড়াকে ভারতীয় দন্ডবিধির ৩০৪ ঞ্ঝত্থন্ন্ঠ-জ্জজ্জ ধারায় দোষী সাব্যস্ত করে শাস্তির রায় দেন৷লেবার পেমেন্ট পেয়ে ইটভাটায় মাইক বাজিয়ে ফুর্তি করছিল জিরানীয়ার জয় ব্রীকস ভাট্টার শ্রমিকরা৷ ঘটনা ২০২১ সালের ১৪ই নভেম্বর রাত ১১টা নাগাদ৷ ঐ সময় জনতপনা সহকর্মী বন্ধন ঝড়ার স্ত্রীকে ধাক্কা দেয়৷ এই নিয়ে বন্ধন বাড়া জন তপনাকে ডেকে নিয়ে একটি লাঠি দিয়ে জনতপনার মাথায় আঘাত করে৷ এতে জনতপনা রক্তাক্ত অবস্থায়  মাটিতে লুটিয়ে পড়ে৷ ঘটনার পরক্ষনে চিৎকার শুনে অকুস্থলে ছুটে আসে ইটভাটার অপর কর্মী মিঠুন দাস৷ সে দেখতে পায় জনতপনা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাচ্ছে, পাশেই দাড়িয়ে বন্ধন ঝড়া এবং তার পাশে পড়ে রয়েছে একটি লাঠি৷ তার  গায়ের কাপড়েও রক্তের দাগ দেখতে পায় মিঠুন দাস৷ ২০২১ সালের ১৬ই ভম্বর হাসপাতালেই মৃত্যু হয় জনতপনার৷   মামলায় সরকার পক্ষে মোট ১৫ জন সাক্ষ্য দেয়৷ সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর  বিশ্বজিৎ দেব৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top