News Flash

  • Home
  • খেলা
  • বাইচুং ভুটিয়া ফুটবল একাডেমির জন্যপ্রতিভা অন্বেষণে ট্রায়াল ক্যাম্প ২৫ শে
Image

বাইচুং ভুটিয়া ফুটবল একাডেমির জন্যপ্রতিভা অন্বেষণে ট্রায়াল ক্যাম্প ২৫ শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুন।। প্রতিভা অন্বেষণে ফের একবার আগরতলায় অনুষ্ঠিত হচ্ছে সিলেকশন ট্রায়াল ক্যাম্প। বাইচুং ভুটিয়া স্কুল ফুটবল একাডেমির জন্য এই ট্রায়াল ক্যাম্প অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুন, রবিবার। এই ফুটবল প্রতিভা অন্বেষণে যাদের জন্ম ২০০৬ থেকে ২০১৩ এর মধ্যে কেবলমাত্র তারাই জুনিয়র ফুটবলার প্রতিভা অন্বেষণ ট্রায়াল ক্যাম্পে অংশ নিতে পারবে। অংশগ্রহণকারীদের ২৫ জুন সকাল সাড়ে আটটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে নিজস্ব কিটস এবং প্রয়োজনীয় বার্থ সার্টিফিকেট সহ পরিচিতি পত্র নিয়ে উপস্থিত হতে হবে। উল্লেখ্য, বাইচুং ভুটিয়া স্কুল ফুটবল একাডেমিতে সুযোগ পেলে বৃত্তি পাওয়া থেকে শুরু করে শিক্ষা গ্রহণ এবং ফুটবল প্রশিক্ষণ থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা-ই একাডেমিতে করা হবে। এদিকে এই ট্রায়াল ক্যাম্পকে সামনে রেখে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সি-ডিভিশন ফুটবল টুর্নামেন্টের ২৫ জুন সকালের নির্ধারিত সাই-এসটিসি বনাম আনন্দ ভবনের ম্যাচটি স্থগিত রাখা হয়েছে। পরবর্তী সময়ে ম্যাচের সময়সূচি জানানো হবে বলে লীগ কমিটির সচিব কৃষ্ণপদ সরকার জানিয়েছেন।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top