News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহার, ২৪ জুন গণডেপুটেশনে মিলিত হবে তিপরা ওমেন ফেডারেশন
Image

ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহার, ২৪ জুন গণডেপুটেশনে মিলিত হবে তিপরা ওমেন ফেডারেশন

আগরতলা, ২২ জুন (হি.স.) : ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে আগামী ২৪ জুন  রাজ্যপালের নিকট গণডেপুটেশনে মিলিত হবে তিপরা ওমেন ফেডারেশন (টিডাব্লিউএফ )। আজ সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন সংগঠনের নেত্রী। এদিন সংগঠনের পক্ষ থেকে ত্রিপুরা সমস্ত জনজাতি অংশের মহিলাদের গণডেপুটেশনে মিলিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। 

সংগঠনের জনৈক নেত্রী জানিয়েছেন, ১৯৬৮ সাল থেকে ত্রিপুরার জনজাতিদের স্বার্থে ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবি জানাচ্ছে তিপরা মহিলা সংগঠন। কিন্তু দাবি পূরনে সরকার কর্ণপাত করছে না। ফলে ওই দাবিতে আন্দোলন জারি রয়েছে।

তিনি আরো জানিয়েছেন, ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে আগামী ২৪ জুন রাজ্যপালের নিকট গণডেপুটেশনে মিলিত হবে তিপরা মহিলা সংগঠন। ওইদিন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে থেকে সংগঠনের ১২টি জেলার মহিলা  সদস্যরা মিছিল করে রাজভবনের উদ্দেশ্য রওয়ানা দেবেন। 

সাথে তিনি যোগ করেন, ২৪ জুন রাজভবন অভিযানে প্রশাসনের  অনুমতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন অনুমতি দেওয়া সম্পূর্ণ প্রশাসনের এক্তিয়ার। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে ত্রিপুরা সমস্ত জনজাতি অংশের মহিলাদের গণডেপুটেশনে মিলিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। 

Releated Posts

নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ জুলাই: নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল…

ByByReshmi Debnath Jul 30, 2026

সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়ি চুরি মামলায় তিন অভিযুক্তের তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৩০ জুলাই: সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনায় দোষী সাব্যস্ত তিন অভিযুক্তকে তিন বছরের সশ্রম কারাদণ্ড…

ByByReshmi Debnath Jul 30, 2026

মামলা নিতে গড়িমসি ও অভিযোগকারিণীকে হেনস্থার অভিযোগে হাইকোর্টের নির্দেশে এয়ারপোর্ট থানার ওসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: অভিযোগকারিণীর লিখিত অভিযোগ গ্রহণ না করা এবং তাঁকে হেনস্থার অভিযোগে ত্রিপুরা হাইকোর্টের কড়া অবস্থানের…

ByByReshmi Debnath Jul 30, 2026

যোগেন্দ্রনগর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, আত্মহত্যার আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: রাজধানীর যোগেন্দ্রনগর রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top