News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিগত ৯ বছরে চাকরির সুযোগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে : ভূপেন্দ্র যাদব
Image

বিগত ৯ বছরে চাকরির সুযোগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে : ভূপেন্দ্র যাদব


নয়াদিল্লি, ২২ জুন (হি.স.): বিগত ৯ বছরে ভারতে চাকরির সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং প্রায় এক কোটি ২৫ লক্ষ নতুন চাকরির সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, এ পর্যন্ত প্রায় ৩০ কোটি কর্মী ই-শ্রম পোর্টালে নিবন্ধন করেছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের নয় বছরের অর্জন সম্পর্কে বৃহস্পতিবার নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, সরকার সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করে সেবা, সুশাসন এবং গরীব কল্যাণে মনোনিবেশ করেছে।

তিনি বলেছেন, সরকার প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন প্রকল্পের মাধ্যমে অসংগঠিত কর্মীদের সামাজিক সুরক্ষা প্রদানের পদক্ষেপ নিয়েছে। তিনি মুদ্রা এবং প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পেরও প্রশংসা করে বলেছেন, এই প্রকল্পগুলি অসংগঠিত শ্রমিকদেরও সাহায্য করেছে। মন্ত্রী জোর দিয়ে বলেন, সরকারের গৃহীত পদক্ষেপের কারণে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ছে।

Releated Posts

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top